৯/১৮৩. অধ্যায়ঃ

রিয়াদুস সালেহীন হাদিস ২/১০১৭ - সূরা ইখলাস এক তৃতীয়াংশ কুরআন

বিশেষ বিশেষ সূরা ও আয়াত পাঠ করার উপর উৎসাহ দান

সূরা ইখলাসের ফজিলত: এক তৃতীয়াংশ কুরআনের সমতুল

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ২/১০১৭

وَعَنْ أَبي سَعِيدٍ الخُدرِِيِّ رضي الله عنه : أَنَّ رَسُولَ اللهِ ﷺ ﷺ، قَالَ فِي: - قُلْ هُوَ اللهُ أَحَدٌ -: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إنَّهَا لَتَعْدِلُ ثُلُثَ القُرْآنِ». وفي روايةٍ: أَنَّ رَسُولَ اللهِ ﷺ ﷺ، قَالَ ِلأَصْحَابِهِ: «أَيَعْجِزُ أحَدُكُمْ أنْ يَقْرَأَ بِثُلُثِ القُرْآنِ فِي لَيْلَةٍ؟»، فَشَقَّ ذَلِكَ عَلَيْهِمْ، وَقَالُوا: أَيُّنَا يُطِيقُ ذَلِكَ يَا رَسُولَ اللهِ ﷺ؟ فَقَالَ: «قُلْ هُوَ اللهُ أَحَدٌ اللهُ الصَّمَد: ثُلُثُ الْقُرْآنِ». رواه البخاري

আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) (সূরা) ’ক্বুল হুওয়াল্লাহু আহাদ’ সম্পর্কে বলেছেন, “সেই মহান সত্তার শপথ, যার হাতে আমার প্রাণ আছে, নিঃসন্দেহে এটি কোরআনের এক তৃতীয়াংশের সমতুল।” অপর এক বর্ণনায় আছে, রাসূলুল্লাহ (ﷺ) সাহাবীগণকে বললেন, ’তোমরা কি এক রাতে এক তৃতীয়াংশ কোরআন পড়তে অপারগ?’ প্রস্তাবটি তাঁদের পক্ষে ভারী মনে হল। তাই তাঁরা বলে উঠলেন, ’হে আল্লাহর রাসূল! এ কাজ আমাদের মধ্যে কে করতে পারবে?’ (অর্থাৎ কেউ পারবে না।) তিনি বললেন, “ক্বুল হুওয়াল্লাহু আহাদ, আল্লাহুস স্বামাদ’ (সূরা ইখলাস) কোরআনের এক তৃতীয়াংশের সমতুল।” (অর্থাৎ এই সূরা পড়লে এক তৃতীয়াংশ কোরআন পড়ার সমান নেকী অর্জিত হয়) (বুখারী) [১]

সহীহুল বুখারী ৫০১৫, ৫০১৪, ৫৫৪৩, ৭৩৭৫, নাসায়ী ৯৯৫, আবূ দাউদ ১৪৬১, আহমাদ ১০৬৬৯, ১০৭৩১, ১০৭৯৭, ১০৯১৩, ১০৯৯৯, মুওয়াত্তা মালিক ৪৭৭, ৪৮৩

রিয়াদুস সালেহীন হাদিস ২/১০১৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে সূরা ইখলাসের বড় ফজিলত এসেছে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم ‘ক্বুল হুওয়াল্লাহু আহাদ’ সম্পর্কে বলেছেন, এটি কুরআনের এক তৃতীয়াংশের সমতুল। আরেক বর্ণনায় তিনি সাহাবিদের জিজ্ঞেস করলেন, তোমরা কি এক রাতে এক তৃতীয়াংশ কুরআন পড়তে অক্ষম? সাহাবিদের কাছে বিষয়টি কঠিন মনে হলো। তখন তিনি বললেন, ‘ক্বুল হুওয়াল্লাহু আহাদ, আল্লাহুস স্বামাদ’—সূরা ইখলাস কুরআনের এক তৃতীয়াংশের সমতুল। এই হাদিস সূরা ইখলাসের বিশেষ মর্যাদা বোঝায়। তবে এর অর্থ কুরআনের অন্য অংশ ছেড়ে দেওয়া নয়; বরং এই সূরার ফজিলত জানা ও ভালোবাসার শিক্ষা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সূরা ইখলাসের বিশেষ ফজিলত আছে।
  • রাসূলুল্লাহ صلى الله عليه وسلم এটিকে কুরআনের এক তৃতীয়াংশের সমতুল বলেছেন।
  • ছোট সূরার মধ্যেও বড় সওয়াব থাকতে পারে।
  • সূরা ইখলাস নিয়মিত পড়ার আগ্রহ এই হাদিস বাড়ায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন