৯/১৮৫. অধ্যায়ঃ

রিয়াদুস সালেহীন হাদিস ৩/১০৩৩ - উত্তমরূপে ওজু ও পাপমোচন

ওজুর ফযীলত

মহান আল্লাহ বলেন,﴾ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِذَا قُمتم إِلَى ٱلصَّلَوٰةِ فَٱغۡسِلُواْ وُجُوهَكُمۡ وَأَيۡدِيَكُمۡ إِلَى قَوْله تَعَالَى: مَا يُرِيدُ ٱللَّهُ لِيَجۡعَلَ عَلَيۡكُم مِّنۡ حَرَجٖ وَلَٰكِن يُرِيدُ لِيُطَهِّرَكُمۡ وَلِيُتِمَّ نِعۡمَتَهُۥ عَلَيۡكُمۡ لَعَلَّكُمۡ تَشۡكُرُونَ ٦ ﴿ (المائ‍دة: ٦অর্থাৎ “হে ঈমানদারগণ! যখন তোমরা নামাযের জন্য প্রস্তুত হবে, তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও কনুই পর্যন্ত হাত ধৌত কর এবং তোমাদের মাথা মাসাহ কর এবং পা গ্রন্থি পর্যন্ত ধৌত কর। আর যদি তোমরা অপবিত্র থাক, তাহলে বিশেষভাবে (গোসল করে) পবিত্র হও। যদি তোমরা পীড়িত হও অথবা সফরে থাক অথবা তোমাদের কেউ প্রস্রাব-পায়খানা হতে আগমন করে, অথবা তোমরা স্ত্রী-সহবাস কর এবং পানি না পাও, তাহলে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম কর; তা দিয়ে তোমাদের মুখমণ্ডল ও হস্তদ্বয় মাসাহ কর। আল্লাহ তোমাদেরকে কোন প্রকার কষ্ট দিতে চান না, বরং তিনি তোমাদেরকে পবিত্র করতে চান ও তোমাদের প্রতি তাঁর অনুগ্রহ সম্পূর্ণ করতে চান, যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন কর।” (সূরা মায়েদাহ ৬ আয়াত)

উত্তমরূপে ওজু: দেহ থেকে পাপ ঝরে যাওয়ার শিক্ষা

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৩/১০৩৩

وَعَنْ عُثمَانَ بنِ عَفَّانَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ ﷺ ِ «مَن تَوَضَّأَ فَأَحْسَنَ الوُضُوءَ، خَرَجَتْ خَطَايَاهُ مِنْ جَسَدِهِ حَتَّى تَخْرُج مِنْ تَحْتِ أَظْفَارِه». رواه مسلم

‘উসমান ইবনু ‘আফফান (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, “যে ব্যক্তি উত্তমরূপে ওজু করবে, তার পাপসমূহ তার দেহ থেকে বেরিয়ে যাবে। এমনকি তার নখগুলোর নিচে থেকেও (পাপ) বেরিয়ে যাবে।” (মুসলিম) [১]

সহীহুল বুখারী ২৪৫, আহমাদ ৪৭৪

অনুবাদের উৎস

সংকলক:
মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্‌-নাবাবী (রহ.)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

রিয়াদুস সালেহীন হাদিস ৩/১০৩৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে উসমান ইবনে আফফান (রাঃ) বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, যে ব্যক্তি উত্তমরূপে ওজু করবে, তার পাপসমূহ তার দেহ থেকে বেরিয়ে যাবে; এমনকি নখের নিচ থেকেও বেরিয়ে যাবে। এখানে মূল বিষয় হলো ওজুর ফজিলত এবং ভালোভাবে ওজু করার গুরুত্ব। হাদিসে সাধারণভাবে ওজু নয়, উত্তমরূপে ওজুর কথা এসেছে। তাই তাড়াহুড়া করে অঙ্গ ভেজানো যথেষ্ট মনে না করে, ওজুর আদব ও পূর্ণতা বজায় রাখা দরকার। এই হাদিস মুমিনকে বাহ্যিক পরিচ্ছন্নতার সঙ্গে অন্তরের পবিত্রতার দিকেও মনোযোগী করে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • উত্তমরূপে ওজু করা পাপমোচনের কারণ হিসেবে হাদিসে এসেছে।
  • ওজুর সময় অঙ্গগুলো ভালোভাবে ধোয়ার গুরুত্ব আছে।
  • পবিত্রতা মুমিনের দৈনন্দিন ইবাদতের গুরুত্বপূর্ণ অংশ।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন