৯/১৯৫. অধ্যায়ঃ
রিয়াদুস সালেহীন হাদিস ৩/১১০৬ - বিভিন্ন নেক আমলের ফযীলত প্রসঙ্গে
ফরয নামাযের সাথে সুন্নাতে ‘মুআক্কাদাহ’ পড়ার ফযীলত। আর সর্বনিম্ন ও সর্বোচ্চ ও তার মাঝামাঝি রাকআত-সংখ্যার বিবরণ
রিয়াদুস সালেহীন : ৩/১১০৬
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৩/১১০৬
وَعَنْ عَبدِ اللهِ بنِ مُغَفَّلٍ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ ﷺ: «بَيْنَ كُلِّ أَذَانَيْنِ صَلاَةٌ، بَيْنَ كُلِّ أَذَانَيْنِ صَلاَةٌ، بَيْنَ كُلِّ أَذَانَينِ صَلاَةٌ». قال في الثَّالِثةِ: «لِمَنْ شَاءَ». متفقٌ عَلَيهِ
আব্দুল্লাহ ইবনে মুগাফ্ফাল (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, “প্রত্যেক দুই আযানের মাঝখানে নামাজ আছে। প্রত্যেক দুই আযানের মাঝখানে নামাজ আছে। প্রত্যেক দুই আযানের মাঝখানে নামাজ আছে।” তৃতীয়বারে বললেন, “যে চায় তার জন্য।” (বুখারী ও মুসলিম)[১]
সহীহুল বুখারী ৬২৪, ৬২৭, মুসলিম ৮৩৮, তিরমিযী ১৮৫, নাসায়ী ৬৮১, আবূ দাউদ ১২৮৩, ইবনু মাজাহ ১১৬২, আহমাদ ১৬৪৮, ২০০২১, ২০০৩৭, ২০০৫১, দারেমী ১৪৪০ ’দুই আযানের মাঝখানে’ অর্থাৎ আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ে।
অনুবাদের উৎস
- সংকলক:
- মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্-নাবাবী (রহ.)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
