৯/১৯৭. অধ্যায়ঃ
রিয়াদুস সালেহীন হাদিস ৬/১১১৬ - বিভিন্ন নেক আমলের ফযীলত প্রসঙ্গে
ফজরের দু’ রাকআত সুন্নত হাল্কা পড়া, তাতে কি সূরা পড়া হয় এবং তার সময় কি?
রিয়াদুস সালেহীন : ৬/১১১৬
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৬/১১১৬
وَعَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا، قَالَ: رَمَقْتُ النَّبيَّ ﷺ شَهْراً فَكَانَ يَقْرَأُ فِي الرَّكْعَتَيْنِ قَبْلَ الفَجْرِ: ﴾قُلْ يَا أيُّهَا الْكَافِرُونَ﴿ وَ ﴾قُلْ هُوَ اللهُ أَحَدٌ﴿ رَوَاهُ التِّرمِذِيُّ، وَقَالَ: حَدِيثٌ حَسَنٌ
আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ) হতে বর্ণিতঃ
আমি নবী (ﷺ)-কে এক মাস ব্যাপী লক্ষ্য করে দেখলাম, তিনি ফজরের আগে দু’রাকআত সুন্নত নামাজে এই দুই সূরা ’ক্বুল ইয়া আয়্যুহাল কাফিরূন’ ও ’ক্বুল হুওয়াল্লাহু আহাদ’ পাঠ করতেন। (তিরমিযী, হাসান)[১]
তিরমিযী ৪১৭, ইবনু মাজাহ ১১৪৯, নাসায়ী ৯৯২, আহমাদ ৫৬৫৮, ৫৬৬৬, ৫৭০৮
