৯/২০০. অধ্যায়ঃ
আসরের সুন্নতের বিবরণ
রিয়াদুস সলেহিন : ১/১১২৬
রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ১/১১২৬
عَن عَلِيِّ بنِ أَبِي طَالِبٍ رضي الله عنه قَالَ: كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي قَبْلَ العَصْرِ أَرْبَعَ رَكَعَاتٍ، يَفْصِلُ بَيْنَهُنَّ بِالتَّسْلِيمِ عَلَى المَلائِكَةِ المُقَرَّبِينَ، وَمَنْ تَبِعَهُمْ مِنَ المُسْلِمِينَ وَالمُؤْمِنِينَ . رَوَاهُ التِّرمِذِيُّ، وَقَالَ: حَدِيثٌ حَسَنٌ
আলী ইবনে আবী তালেব (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, ’নবী (ﷺ) আসরের ফরয নামাযের আগে চার রাকআত সুন্নত পড়তেন। তার মাঝখানে নিকটবর্তী ফেরেশতাবর্গ ও তাঁদের অনুসারী মুসলিম ও মুমিনদের প্রতি সালাম পেশ করার মাধ্যমে পার্থক্য করতেন।’ (অর্থাৎ চার রাকআতে দু’ রাকআত পর পর সালাম ফিরতেন।) (তিরমিযী হাসান) [১]
তিরমিযী ৪২৯, ইবনু মাজাহ ১১৬১
