৯/২০৫. অধ্যায়ঃ
বিতরের প্রতি উৎসাহ দান, তা সুন্নতে মুআক্কাদাহ এবং তা পড়ার সময়
রিয়াদুস সলেহিন : ১/১১৩৯
রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ১/১১৩৯
عَن عَليٍّ رضي الله عنه، قَالَ: الوِتْرُ لَيْسَ بِحَتْمٍ كَصَلاَةِ المَكْتُوبَةِ، وَلَكِنْ سَنَّ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم، قَالَ: «إنَّ اللهَ وِتْرٌ يُحِبُّ الوِتْرَ، فَأَوْتِرُوا يَا أهْلَ القُرْآنِ». رواه أَبُو داود والترمذي، وقال: حديث حسن
আলী (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, ’বিতরের নামায, ফরয নামাযের ন্যায় অপরিহার্য নয়। কিন্তু নবী (ﷺ) এটিকে প্রচলিত করেছেন (অর্থাৎ এটি সুন্নত)। তিনি বলেছেন, “নিশ্চয় আল্লাহ বিতির (বিজোড়) সেহেতু তিনি বিতির (বিজোড়কে) ভালবাসেন। অতএব হে কুরআনের ধারক-বাহকগণ! তোমরা বিতির পড়।” (আবূ দাউদ, তিরমিযী হাসান) [১]
আবূ দাউদ ১৪১৬, তিরমিযী ৪৫৩, নাসায়ী ১৬৭৫, ইবনু মাজাহ ১১৬৯
