৯/২১২. অধ্যায়ঃ

রিয়াদুস সালেহীন হাদিস ৯/১১৭৫ - ফরজের পর উত্তম নামাজ ও মুহাররমের রোজা

রাতে উঠে (তাহজ্জুদ) নামায পড়ার ফযীলত

মহান আল্লাহ বলেন,﴾ وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَنْ يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا ﴿ (الاسراء: ٧٩অর্থাৎ রাত্রির কিছু অংশে তাহাজ্জুদ কায়েম কর; এটা তোমার জন্য এক অতিরিক্ত কর্তব্য। আশা করা যায়, তোমার প্রতিপালক তোমাকে প্রতিষ্ঠিত করবেন প্রশংসিত স্থানে। (সূরা বানী ইসরাইল ৭৯ আয়াত)তিনি আরও বলেছেন,﴾ تَتَجَافَىٰ جُنُوبُهُمْ عَنِ الْمَضَاجِعِ يَدْعُونَ رَبَّهُمْ خَوْفًا وَطَمَعًا وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ ﴿ (السجدة: ١٦অর্থাৎ তারা শয্যা ত্যাগ করে আকাঙ্ক্ষা ও আশংকার সাথে তাদের প্রতিপালককে ডাকে এবং আমি তাদেরকে যে রুযী প্রদান করেছি, তা হতে তারা দান করে। (সূরা সেজদা ১৬ আয়াত)তিনি আরও বলেছেন,﴾كَانُوا قَلِيلًا مِنَ اللَّيْلِ مَا يَهْجَعُونَ﴿(الذاريات: ١٧)অর্থাৎ তারা রাত্রির সামান্য অংশই নিদ্রায় অতিবাহিত করত। (সূরা যারিয়াত ১৭ আয়াত)

রাতের নামাজ ও মুহাররমের রোজার বিশেষ মর্যাদা

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৯/১১৭৫

وَعَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ ﷺ: «أَفْضَلُ الصِّيَامِ بَعْدَ رَمَضَانَ: شَهْرُ اللهِ المُحَرَّمُ، وَأَفْضَلُ الصَّلاَةِ بَعْدَ الفَرِيضَةِ: صَلاَةُ اللَّيْلِ». رواه مسلم

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, “রমজান মাসের রোজার পর সর্বোত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মুহাররমের রোজা। আর ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হচ্ছে রাতের (তাহাজ্জুদের) নামাজ।” (মুসলিম) [১]

মুসলিম ১১৬৩, তিরমিযী ৪৩৮, ৭৪০, আবূ দাউদ ২৪২৯, ইবনু মাজাহ ১৭৪২, আহমাদ ৭৯৬৬, ৮১৮৫, ৮৩০২, ৮৩২৯, ১০৫৩২, দারেমী ১৭৫৭, ১৭৫৮

অনুবাদের উৎস

সংকলক:
মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্‌-নাবাবী (রহ.)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

রিয়াদুস সালেহীন হাদিস ৯/১১৭৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে দুই ধরনের নফল আমলের মর্যাদা বলা হয়েছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, রমযানের রোজার পর উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহাররমের রোজা। আর ফরজ নামাজের পর উত্তম নামাজ হলো রাতের নামাজ। তাই এই হাদিস ‘মুহাররমের রোজা’ এবং ‘তাহাজ্জুদ নামাজ’—দুই বিষয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখানে ফরজের বদলে নফলকে দাঁড় করানো হয়নি; বরং ফরজের পর কোন নফল আমল বিশেষ মর্যাদার, তা বলা হয়েছে। মুসলিমের জন্য শিক্ষা হলো, ফরজ ঠিক রাখার পর নফল আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য চাওয়ার সুযোগ আছে। রাতের নামাজ নিরিবিলি সময়ের ইবাদত, আর মুহাররমের রোজা রমযানের পর রোজার একটি মর্যাদাপূর্ণ সুযোগ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রমযানের পর মুহাররমের রোজার বিশেষ মর্যাদা এসেছে।
  • ফরজ নামাজের পর রাতের নামাজকে উত্তম বলা হয়েছে।
  • ফরজ আমল ঠিক রেখে নফল আমল বাড়ানো উচিত।
  • তাহাজ্জুদ ও নফল রোজা আল্লাহর নৈকট্যের পথ হতে পারে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন