৯/২২২. অধ্যায়ঃ
রিয়াদুস সালেহীন হাদিস ৫/১২৪৫ - সফরে সূর্যাস্তের পর ইফতার
সূর্যাস্তের সঙ্গে সঙ্গে দেরী না করে ইফতার করার ফযীলত, কোন খাদ্য দ্বারা ইফতার করবে ও তার পরের দো‘আ
সফরে ইফতার: সূর্য ডোবার পর দেরি না করার শিক্ষা
রিয়াদুস সালেহীন : ৫/১২৪৫
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৫/১২৪৫
وَعَنْ أَبي إِبرَاهِيمَ عَبدِ اللهِ بنِ أَبي أَوفَى رَضِيَ اللهُ عَنهُمَا، قَالَ: سِرْنَا مَعَ رَسُولِ اللهِ ﷺ، وَهُوَ صَائِمٌ، فَلَمَّا غَرَبَتِ الشَّمْسُ، قَالَ لِبَعْضِ القَوْمِ: «يَا فُلاَنُ انْزِلْ فَاجْدَحْ لَنَا»، فَقَالَ: يَا رَسُولَ اللهِ ﷺ، لَوْ أَمْسَيْتَ؟ قَالَ: «انْزِلْ فَاجْدَحْ لَنَا» قَالَ: إِنَّ عَلَيْكَ نَهَاراً، قَالَ: «انْزِلْ فَاجْدَحْ لَنَا» قَالَ: فَنَزَلَ فَجَدَحَ لَهُمْ فَشَرِبَ رَسُولُ اللهِ ﷺ ﷺ، ثُمَّ قَالَ: «إِذَا رَأَيْتُمُ اللَّيْلَ قَدْ أَقْبَلَ مِنْ هَاهُنَا، فَقَدْ أَفْطَرَ الصَّائِمُ» وَأشَارَ بِيَدِهِ قِبَلَ المَشْرِقِ. متفقٌ عَلَيْهِ
আবূ ইব্রাহীম আব্দুল্লাহ ইবনে আবূ আওফা (রাঃ) হতে বর্ণিতঃ
(একবার) আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাহচর্যে পথ চলছিলাম, তখন তিনি রোজাদার ছিলেন। অতঃপর যখন সূর্য অস্ত গেল, তখন তিনি সফররত সঙ্গীদের একজনকে বললেন, “হে অমুক! বাহন থেকে নেমে আমাদের জন্য ছাতু ঘুলে দাও।” সে বলল, ’হে আল্লাহর রাসূল! যদি আর একটু সন্ধ্যা করতেন (তাহলে ভাল হত।)’ তিনি বললেন, “তুমি বাহন থেকে নামো এবং আমাদের জন্য ছাতু ঘুলে দাও।” সে বলল, ’এখনো দিন হয়ে আছে।’ তিনি আবার বললেন, “তুমি নামো এবং আমাদের জন্য ছাতু ঘুলে দাও।”বর্ণনাকারী বলেন, সুতরাং সে নেমে তাঁদের জন্য ছাতু ঘুলে দিল। রাসূলুল্লাহ (ﷺ) পান করলেন এবং বললেন, “যখন তোমরা প্রত্যক্ষ করবে যে, রাত্রি এ (পূর্ব) দিক থেকে এসে পড়েছে, তখন অবশ্যই রোজাদার ইফতার করবে।” আর সেই সাথে তিনি পূর্বদিকে ইঙ্গিত করলেন। (বুখারী ও মুসলিম)[১]
সহীহুল বুখারী ১৯৪১, ১৯৫৫, ১৯৫৬, ১৯৫৮, ৫২৯৮, মুসলিম ১১০১, আবূ দাউদ ২৩৫২, আহমাদ ১৮৯০৫, ১৮৯২১
রিয়াদুস সালেহীন হাদিস ৫/১২৪৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর সফরের একটি ঘটনা এসেছে। তিনি রোজাদার ছিলেন। সূর্য অস্ত যাওয়ার পর তিনি একজন সঙ্গীকে ছাতু ঘুলে দিতে বললেন। সেই সঙ্গী মনে করছিলেন, এখনো দিন আছে বা আর একটু অপেক্ষা করা ভালো। কিন্তু রাসূল صلى الله عليه وسلم বারবার তাকে নেমে ইফতারের ব্যবস্থা করতে বললেন। শেষে তিনি পান করলেন এবং পূর্ব দিকে ইঙ্গিত করে বললেন, যখন রাত ওই দিক থেকে এসে পড়ে, তখন রোজাদার ইফতার করবে। এই হাদিস খুব বাস্তব শিক্ষা দেয়—অনুভূতি বা অনুমানের চেয়ে সুন্নতের নির্দেশ বেশি গুরুত্বপূর্ণ। সূর্যাস্তের পর আলো কিছুটা থাকতে পারে, কিন্তু ইফতারের সময় হয়ে গেলে দেরি করার দরকার নেই। সফরের রোজা, ইফতারের সময় এবং রাসূল صلى الله عليه وسلم-এর বাস্তব আমল—সবই এখানে স্পষ্ট।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সূর্যাস্তের পর ইফতারের সময় হলে দেরি করা উচিত নয়।
- ব্যক্তিগত ধারণার চেয়ে রাসূল صلى الله عليه وسلم-এর নির্দেশকে অগ্রাধিকার দিতে হবে।
- সফর অবস্থাতেও রোজার সময় ও ইফতারের নিয়ম মানা দরকার।
