১৩/২৪১. অধ্যায়ঃ
রিয়াদুস সালেহীন হাদিস ৮/১৩৯১ - মৃত্যুর পর চলমান আমল
ইলমের ফযীলত
আল্লাহ বলেন,﴾ وَقُلْ رَبِّ زِدْنِي عِلْمًا ﴿ (طه: ١١٤)অর্থাৎ বল, হে আমার প্রতিপালক! আমার জ্ঞান বৃদ্ধি কর।(ত্বা-হা ১১৪ আয়াত)তিনি অন্যত্র বলেন,﴾قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ ﴿ (الزمر: ٩অর্থাৎ বল, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান?(যুমার ৯ আয়াত)আল্লাহ আরও বলেন,﴾يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ ﴿ (المجادلة: ١١অর্থাৎ যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদেরকে বহু মর্যাদায় উন্নত করবেন।(মুজাদালা ১১ আয়াত)তিনি অন্য জায়গায় বলেন,﴾إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ﴿ (فاطر: ٢٨অর্থাৎ আল্লাহর বান্দাদের মধ্যে জ্ঞানীরাই তাঁকে ভয় করে থাকে।(ফাত্বের ২৮ আয়াত)
মৃত্যুর পর চলমান আমল: সাদাকায়ে জারিয়াহ, ইলম ও দোয়া
রিয়াদুস সালেহীন : ৮/১৩৯১
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৮/১৩৯১
وَعَنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ ﷺ: «إِذَا مَاتَ ابْنُ آدَمَ انْقَطَعَ عَمَلُهُ إِلاَّ مِنْ ثَلاثٍ: صَدَقَةٍ جَارِيَةٍ، أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ، أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ». رواه مسلم
উক্ত রাবী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, “আদম সন্তান যখন মারা যায়, তখন তার তিন প্রকার আমল ছাড়া অন্য সব রকম আমলের ধারা বন্ধ হয়ে যায়; সাদাকায়ে জারিয়াহ (বহমান দান খয়রাত, মসজিদ নির্মাণ করা, কূপ খনন করে দেওয়া ইত্যাদি) অথবা ইলম (জ্ঞান সম্পদ) যা দ্বারা উপকৃত হওয়া যায় অথবা সুসন্তান যে তার জন্য নেক দোয়া করতে থাকে।”(মুসলিম)[১]
মুসলিম ১৬৩১, তিরমিযী ১৩৭৬, নাসায়ী ৩৬৫১, আবূ দাউদ ২৮৮০, ৩৫৪০, আহমাদ ৮৬২৭, দারেমী ৫৫৯
রিয়াদুস সালেহীন হাদিস ৮/১৩৯১-এর সারসংক্ষেপ
এই হাদিসে মৃত্যুর পর মানুষের আমলের ধারা সম্পর্কে গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। সাধারণভাবে মানুষ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায়। কিন্তু তিনটি আমলের ধারা চলতে থাকে: সাদাকায়ে জারিয়াহ, এমন জ্ঞান যার দ্বারা মানুষ উপকৃত হয়, এবং নেক সন্তান যে তার জন্য দোয়া করে। এখানে উপকারী ইলমের মর্যাদা স্পষ্ট। কেউ যদি এমন জ্ঞান শেখায় বা রেখে যায়, যা মানুষ ভালো কাজে ব্যবহার করে, তা মৃত্যুর পরও কল্যাণের কারণ হতে পারে। একইভাবে চলমান দান ও সন্তানের নেক দোয়া মানুষের জন্য উপকার বয়ে আনে। হাদিসটি আমাদের দীর্ঘমেয়াদি ভালো কাজের দিকে মন দিতে শেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মৃত্যুর পর সাধারণ আমল বন্ধ হয়ে যায়।
- সাদাকায়ে জারিয়াহ চলমান কল্যাণের কারণ হতে পারে।
- উপকারী জ্ঞান মৃত্যুর পরও লাভের মাধ্যম হতে পারে।
- নেক সন্তানের দোয়া পিতা-মাতার জন্য উপকারী।
