১৬/২৪৪. অধ্যায়ঃ

রিয়াদুস সালেহীন হাদিস ২৯/১৪৪৪ - বেশি যিকিরকারীদের অগ্রগামিতা

যিকির তথা আল্লাহকে স্মরণ করার ফযীলত ও তার প্রতি উৎসাহ দান

মহান আল্লাহ বলেছেন,﴾وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ﴿ [العنكبوت: ٤٥]“অবশ্যই আল্লাহর স্মরণ সর্বশ্রেষ্ঠ।”(সূরা আনকাবূত ৪৫ আয়াত)আল্লাহ তা‘আলা বলেছেন,﴾فَاذْكُرُونِي أَذْكُرْكُمْ﴿ [البقرة: ١٥٢]“তোমরা আমাকে স্মরণ কর; আমিও তোমাদেরকে স্মরণ করব।”(সূরা বাকারা ১৫২ আয়াত)তিনি অন্যত্র বলেন,﴾وَاذْكُرْ رَبَّكَ فِي نَفْسِكَ تَضَرُّعًا وَخِيفَةً وَدُونَ الْجَهْرِ مِنَ الْقَوْلِ بِالْغُدُوِّ وَالْآصَالِ وَلَا تَكُنْ مِنَ الْغَافِلِينَ﴿ [الاعراف: ٢٠٥]“তোমার প্রতিপালককে মনে মনে সবিনয় ও সশঙ্কচিত্তে অনুচ্চস্বরে প্রত্যুষে ও সন্ধ্যায় স্মরণ কর এবং তুমি উদাসীনদের দলভুক্ত হয়ো না।”(সূরা আ‘রাফ ২০৫ আয়াত)তিনি অন্য জায়গায় বলেন,﴾وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ ﴿ [الجمعة: ١٠]“আল্লাহকে অধিক-রূপে স্মরণ কর; যাতে তোমরা সফলকাম হও।”(সূরা জুমআ ১০ আয়াত)তিনি আরও বলেছেন,﴾إِنَّ الْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ﴿ إِلَى قَوْله تَعَالَى: ﴾وَالذَّاكِرَاتِ أَعَدَّ اللَّهُ لَهُمْ مَغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا﴿ [الاحزاب: ٣٥]“নিশ্চয়ই আত্মসমর্পণকারী (মুসলিম) পুরুষ ও আত্মসমর্পণকারী (মুসলিম) নারী, ঈমানদার পুরুষ ও ঈমানদার নারী, অনুগত পুরুষ ও অনুগত নারী, সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী, বিনীত পুরুষ ও বিনীত নারী, দানশীল পুরুষ ও দানশীল নারী, রোযা পালনকারী পুরুষ ও রোযা পালনকারী নারী, যৌনাঙ্গ হিফাযতকারী (সংযমী) পুরুষ ও যৌনাঙ্গ হিফাযতকারী (সংযমী) নারী,আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও আল্লাহকে অধিক স্মরণকারী নারী---এদের জন্য আল্লাহ ক্ষমা ও মহা প্রতিদান রেখেছেন।”(সূরা আহযাব ৩৫ আয়াত)তিনি অন্য জায়গায় বলেছেন,﴾يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اذْكُرُوا اللَّهَ ذِكْرًا كَثِيرًا ٤١ وَسَبِّحُوهُ بُكْرَةً وَأَصِيلًا ٤٢ ﴿ [الاحزاب: ٤١، ٤٢]“হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে অধিক স্মরণ কর এবং সকাল-সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা কর।”(সূরা আহযাব ৪১-৪২ আয়াত)এ মর্মে আরও অনেক বিদিত আয়াত রয়েছে।

মুফার্রিদ কারা: বেশি বেশি যিকিরকারীর মর্যাদা

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ২৯/১৪৪৪

وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ ﷺ: «سَبَقَ المُفَرِّدُونَ» قَالُوا: وَمَا المُفَرِّدُونَ؟ يَا رَسُولَ اللهِ ﷺ قَالَ: «الذَّاكِرُونََ اللهَ كَثِيراً وَالذَّاكِرَاتِ» . رواه مسلم

উক্ত রাবী (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, “মুফার্রিদগণ অগ্রগমন করেছে।” সাহাবীগণ প্রশ্ন করলেন, ’মুফার্রিদ’ কারা, হে আল্লাহর রাসূল (ﷺ)! তিনি বললেন, “অতিমাত্রায় আল্লাহকে স্মরণকারী নর ও নারী।”(মুসলিম)[১]

মুসলিম ২৬৭৬, আহমাদ ৮০৯১, ৯০৭৭

রিয়াদুস সালেহীন হাদিস ২৯/১৪৪৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, মুফার্রিদগণ অগ্রগমন করেছে। সাহাবিরা জানতে চাইলেন, মুফার্রিদ কারা? তিনি বললেন, যারা অতিমাত্রায় আল্লাহকে স্মরণ করে—নারী ও পুরুষ উভয়েই। এখানে যিকিরের ধারাবাহিকতা ও বেশি বেশি স্মরণের গুরুত্ব বোঝানো হয়েছে। হাদিসটি পুরুষ ও নারী দুজনকেই একইভাবে আল্লাহর স্মরণে এগিয়ে আসার শিক্ষা দেয়। আল্লাহর যিকির কেবল নির্দিষ্ট সময়ের আমল নয়; মানুষ যত বেশি আল্লাহকে স্মরণ করে, তত বেশি সে নিজের অন্তরকে আল্লাহর দিকে রাখে। মুফার্রিদদের অগ্রগতি বলতে হাদিসে তাদের বিশেষ অবস্থার কথা এসেছে। তাই বেশি বেশি যিকির করা ঈমানি জীবনের গুরুত্বপূর্ণ অভ্যাস।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • বেশি বেশি যিকিরকারী নারী-পুরুষের বিশেষ মর্যাদা আছে।
  • আল্লাহর স্মরণে নিয়মিত থাকা অগ্রগামিতার কারণ।
  • যিকিরের আমলে নারী ও পুরুষ উভয়ের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।
  • সাহাবিরা নবী (صلى الله عليه وسلم)-এর কথার অর্থ জানতে আগ্রহী ছিলেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন