১৬/২৪৪. অধ্যায়ঃ
রিয়াদুস সালেহীন হাদিস ৩৩/১৪৪৮ - জান্নাতের রোপিত বৃক্ষের যিকির
যিকির তথা আল্লাহকে স্মরণ করার ফযীলত ও তার প্রতি উৎসাহ দান
মহান আল্লাহ বলেছেন,﴾وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ﴿ [العنكبوت: ٤٥]“অবশ্যই আল্লাহর স্মরণ সর্বশ্রেষ্ঠ।”(সূরা আনকাবূত ৪৫ আয়াত)আল্লাহ তা‘আলা বলেছেন,﴾فَاذْكُرُونِي أَذْكُرْكُمْ﴿ [البقرة: ١٥٢]“তোমরা আমাকে স্মরণ কর; আমিও তোমাদেরকে স্মরণ করব।”(সূরা বাকারা ১৫২ আয়াত)তিনি অন্যত্র বলেন,﴾وَاذْكُرْ رَبَّكَ فِي نَفْسِكَ تَضَرُّعًا وَخِيفَةً وَدُونَ الْجَهْرِ مِنَ الْقَوْلِ بِالْغُدُوِّ وَالْآصَالِ وَلَا تَكُنْ مِنَ الْغَافِلِينَ﴿ [الاعراف: ٢٠٥]“তোমার প্রতিপালককে মনে মনে সবিনয় ও সশঙ্কচিত্তে অনুচ্চস্বরে প্রত্যুষে ও সন্ধ্যায় স্মরণ কর এবং তুমি উদাসীনদের দলভুক্ত হয়ো না।”(সূরা আ‘রাফ ২০৫ আয়াত)তিনি অন্য জায়গায় বলেন,﴾وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ ﴿ [الجمعة: ١٠]“আল্লাহকে অধিক-রূপে স্মরণ কর; যাতে তোমরা সফলকাম হও।”(সূরা জুমআ ১০ আয়াত)তিনি আরও বলেছেন,﴾إِنَّ الْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ﴿ إِلَى قَوْله تَعَالَى: ﴾وَالذَّاكِرَاتِ أَعَدَّ اللَّهُ لَهُمْ مَغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا﴿ [الاحزاب: ٣٥]“নিশ্চয়ই আত্মসমর্পণকারী (মুসলিম) পুরুষ ও আত্মসমর্পণকারী (মুসলিম) নারী, ঈমানদার পুরুষ ও ঈমানদার নারী, অনুগত পুরুষ ও অনুগত নারী, সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী, বিনীত পুরুষ ও বিনীত নারী, দানশীল পুরুষ ও দানশীল নারী, রোযা পালনকারী পুরুষ ও রোযা পালনকারী নারী, যৌনাঙ্গ হিফাযতকারী (সংযমী) পুরুষ ও যৌনাঙ্গ হিফাযতকারী (সংযমী) নারী,আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও আল্লাহকে অধিক স্মরণকারী নারী---এদের জন্য আল্লাহ ক্ষমা ও মহা প্রতিদান রেখেছেন।”(সূরা আহযাব ৩৫ আয়াত)তিনি অন্য জায়গায় বলেছেন,﴾يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اذْكُرُوا اللَّهَ ذِكْرًا كَثِيرًا ٤١ وَسَبِّحُوهُ بُكْرَةً وَأَصِيلًا ٤٢ ﴿ [الاحزاب: ٤١، ٤٢]“হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে অধিক স্মরণ কর এবং সকাল-সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা কর।”(সূরা আহযাব ৪১-৪২ আয়াত)এ মর্মে আরও অনেক বিদিত আয়াত রয়েছে।
জান্নাতের বৃক্ষ: চারটি মহান যিকিরের শিক্ষা
রিয়াদুস সালেহীন : ৩৩/১৪৪৮
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৩৩/১৪৪৮
وَعَنِ ابنِ مَسعُود رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ ﷺ : «لَقِيْتُ إِبْرَاهِيمَ لَيلَةَ أُسْرِيَ بِي، فَقَالَ: يَا مُحَمّدُ أَقْرِئْْ أُمَّتَكَ مِنِّي السَّلاَمَ، وَأَخْبِرْهُمْ أنَّ الجَنَّةَ طَيَّبَةُ التُّرْبَةِ، عَذْبَةُ المَاءِ، وَأنَّهَا قِيعَانٌ وَأَنَّ غِرَاسَهَا: سُبْحَانَ اللهِ، وَالحَمْدُ للهِ، وَلاَ إِلٰهَ إِلاَّ اللهُ، وَاللهُ أَكْبَرُ». رواه الترمذي، وقال: حديث حسن
ইবনে মাসঊদ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, “মি’রাজের রাতে ইব্রাহীম (আঃ) এর সঙ্গে আমার সাক্ষাৎ ঘটে। তিনি বললেন, ’হে মুহাম্মদ! তুমি তোমার উম্মতকে আমার সালাম পেশ করবে এবং তাদেরকে বলে দেবে যে, জান্নাতের মাটি পবিত্র ও উৎকৃষ্ট, তার পানি মিষ্ট। আর তা বৃক্ষহীন একটি সমতলভূমি। আর ’সুবহানাল্লাহ’, ’আলহামদু লিল্লাহ’ ’লা ইলাহা ইল্লাল্লাহ’ ও ’আল্লাহু আকবার’ হল তার রোপিত বৃক্ষ।”(তিরমিযী-হাসান)[১]
তিরমিযী ৩৪৬২
রিয়াদুস সালেহীন হাদিস ৩৩/১৪৪৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে মি’রাজের রাতের একটি ঘটনা এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) ইবরাহীম (আঃ)-এর সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি নবী (صلى الله عليه وسلم)-এর উম্মতকে সালাম জানাতে বলেন এবং জানান, জান্নাতের মাটি পবিত্র ও ভালো, পানি মিষ্ট, আর তা বৃক্ষহীন সমতলভূমি। এরপর বলা হয়েছে, সুবহানাল্লাহ, আলহামদু লিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার হলো জান্নাতের রোপিত বৃক্ষ। এই হাদিস আমাদের শেখায়, সহজ চারটি যিকিরের সঙ্গে জান্নাতের বড় ফজিলত যুক্ত আছে। এতে আল্লাহর পবিত্রতা, প্রশংসা, একত্ব এবং বড়ত্ব ঘোষণা করা হয়। তাই মুসলিম জীবনে এই চার যিকির নিয়মিত বলা অত্যন্ত উপকারী আমল।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সুবহানাল্লাহ, আলহামদু লিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহু আকবার বড় যিকির।
- হাদিসে এগুলোকে জান্নাতের রোপিত বৃক্ষ বলা হয়েছে।
- এই যিকিরগুলো আল্লাহর পবিত্রতা, প্রশংসা, একত্ব ও বড়ত্ব প্রকাশ করে।
- ইবরাহীম (আঃ)-এর পক্ষ থেকে উম্মতের জন্য সালামের কথা এসেছে।
