১৬/২৪৭. অধ্যায়ঃ

রিয়াদুস সালেহীন হাদিস ৩/১৪৫৭ - ইলমের মজলিসে বসার আদব

জিকিরের মহফিলের ফযীলত

এবং উক্ত সভায় অংশগ্রহণ করা উত্তম আর বিনা ওজরে তা ছেড়ে চলে যাওয়া নিষেধ।আল্লাহ বলেছেন,وَاصْبِرْ نَفْسَكَ مَعَ الَّذِينَ يَدْعُونَ رَبَّهُمْ بِالْغَدَاةِ وَالْعَشِيِّ يُرِيدُونَ وَجْهَهُ ۖ وَلَا تَعْدُ عَيْنَاكَ عَنْهُمْঅর্থাৎ তুমি নিজেকে তাদের সংসর্গে আবদ্ধ রাখ, যারা সকাল-সন্ধ্যায় তাদের পালনকর্তাকে তাঁর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আহ্বান করে থাকে এবং তুমি তাদের নিকট হতে স্বীয় দৃষ্টি ফিরায়ো না।(সূরা কাহাফ ২৮ আয়াত)

মজলিসের আদব: এগিয়ে আসা, লজ্জা রাখা ও বিমুখ না হওয়া

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৩/১৪৫৭

وَعَنْ أَبِي وَاقِدٍ الحَارِثِ بنِ عَوفٍ رضي الله عنه: أَنَّ رَسُولَ اللهِ ﷺ ﷺ بَيْنَمَا هُوَ جَالِسٌ فِي المَسْجِدِ، وَالنَّاسُ مَعَهُ، إِذْ أَقْبَلَ ثَلاثَةُ نَفَرٍ، فَأَقْبَلَ اثْنَانِ إِلَى رَسُولِ اللهِ ﷺ، وَذَهَبَ وَاحِدٌ؛ فَوَقَفَا عَلَى رَسُولِ اللهِ ﷺ. فَأَمَّا أَحَدُهُمَا فَرَأَى فُرْجَةً فِي الحَلْقَةِ فَجَلَسَ فِيهَا، وَأَمَّا الآخَرُ فَجَلَسَ خَلْفَهُمْ، وَأَمَّا الثَّالِثُ فَأَدْبَرَ ذَاهِباً. فَلَمَّا فَرَغَ رَسُولُ اللهِ ﷺ ﷺ، قَالَ: «أَلاَ أُخْبِرُكُمْ عَنِ النَّفَرِ الثَّلاَثَةِ: أَمَّا أَحَدُهُمْ فَأَوَى إِلَى اللهِ فآوَاهُ اللهُ إِلَيْهِ. وَأَمَّا الآخَرُ فَاسْتَحْيَى فَاسْتَحْيَى اللهُ مِنْهُ، وَأَمَّا الآخَرُ، فَأَعْرَضَ، فَأَعْرَضَ اللهُ عَنْهُ». متفقٌ عَلَيْهِ

আবূ ওয়াক্বেদ হারেস ইবনে আওফ (রাঃ) হতে বর্ণিতঃ

একদা আল্লাহর রাসূল (ﷺ) মসজিদে বসেছিলেন এবং তাঁর সঙ্গে কিছু লোকও ছিল। ইতোমধ্যে তিনজন লোক আগমন করল। তাদের মধ্যে দু’জন আল্লাহর রাসূল (ﷺ)-এর সামনে উপস্থিত হল এবং একজন চলে গেল। নবাগত দু’জন ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর পাশে দাঁড়িয়ে রইল। তাদের একজন সভার মধ্যে ফাঁক দেখে সেখানে বসে পড়ল। আর অপরজন সভার পিছনে বসে গেল। আর তৃতীয় ব্যক্তি পিঠ ঘুরিয়ে প্রস্থান করল।যখন রাসূলুল্লাহ (ﷺ) অবসর পেলেন, তখন বললেন, “তোমাদেরকে তিন ব্যক্তি সম্পর্কে বলব না কি? তাদের একজন তো আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করল, ফলে আল্লাহ তাকে আশ্রয় দান করলেন। আর দ্বিতীয়জন সে (সভার মধ্যে ঢুকে বসতে) লজ্জাবোধ করল, বিধায় আল্লাহও তাঁর ব্যাপারে লজ্জাশীলতা প্রয়োগ (করে তাকে রহম) করলেন। আর তৃতীয়-জন মুখ ফিরিয়ে নিলো, বিধায় আল্লাহও তার দিক থেকে বিমুখ হয়ে গেলেন।”

সহীহুল বুখারী ৬৬, ৪৭৪, মুসলিম ২১৭৬, তিরমিযী ২৭২৪, আহমাদ ২১৪০০, মুওয়াত্তা মালিক ১৭৯১ (বুখারী ও মুসলিম) [১]

রিয়াদুস সালেহীন হাদিস ৩/১৪৫৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে মসজিদের একটি মজলিসে তিন ব্যক্তির আচরণ বর্ণনা করা হয়েছে। দুই ব্যক্তি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সামনে এলেন, আর একজন চলে গেল। একজন মজলিসে ফাঁকা জায়গা পেয়ে বসে গেল। অন্যজন পিছনে বসে গেল। তৃতীয় ব্যক্তি মুখ ফিরিয়ে চলে গেল। পরে নবী (صلى الله عليه وسلم) বললেন, একজন আল্লাহর কাছে আশ্রয় নিল, আল্লাহ তাকে আশ্রয় দিলেন। দ্বিতীয়জন লজ্জা করল, আল্লাহও তার ব্যাপারে লজ্জাশীলতা প্রয়োগ করলেন। আর তৃতীয়জন বিমুখ হলো, আল্লাহও তার দিক থেকে বিমুখ হলেন। এই হাদিস মজলিসে বসার আদব শেখায়। ভালো মজলিসে সুযোগ পেলে এগিয়ে বসা, জায়গা না পেলে শালীনভাবে পিছনে বসা, আর অকারণে মুখ ফিরিয়ে না নেওয়া—এগুলো গুরুত্বপূর্ণ শিক্ষা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ভালো মজলিসে সুযোগ পেলে এগিয়ে বসা প্রশংসনীয়।
  • জায়গা না পেলে লজ্জাশীলভাবে পিছনে বসাও ভালো আচরণ।
  • ভালো মজলিস থেকে অকারণে মুখ ফিরিয়ে নেওয়া নিন্দনীয়।
  • নবী (صلى الله عليه وسلم) সাহাবিদের ঘটনা দিয়ে শিক্ষা দিতেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন