১/১৪. অধ্যায়ঃ

রিয়াদুস সালেহীন হাদিস ২/১৪৭ - ইবাদতে ভারসাম্য ও সুন্নতের পথ

ইবাদতে মধ্যমপন্থা অবলম্বন

আল্লাহ তা‘আলা বলেন,﴾ طه ١ مَآ أَنزَلۡنَا عَلَيۡكَ ٱلۡقُرۡءَانَ لِتَشۡقَىٰٓ ٢ ﴿ [طه: ١، ٢]অর্থাৎ “ত্বা-হা-। তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি তোমার প্রতি কুরআন অবতীর্ণ করিনি।” (সূরা ত্বাহা ১-২ আয়াত)তিনি আরো বলেন,﴾ يُرِيدُ ٱللَّهُ بِكُمُ ٱلۡيُسۡرَ وَلَا يُرِيدُ بِكُمُ ٱلۡعُسۡرَ ﴿ [البقرة: ١٨٥]অর্থাৎ “আল্লাহ তা‘আলা তোমাদের জন্য সহজ করতে চান, তোমাদের জন্য কঠিনতা তাঁর কাম্য নয়।” (সূরা বাক্বারাহ ১৮৫ আয়াত)

ইবাদতে ভারসাম্য: সুন্নতের পথই সহজ ও সঠিক

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ২/১৪৭

وعن أنس رضي الله عنه قال: جاء ثلاثة رهط إلى بيوت أزواج النبي ﷺ، يسألون عن عبادة النبي ﷺ، فلما أخبروا كأنهم تقالوها وقالوا: أين نحن من النبي ﷺ قد غفر الله له تقدم من ذنبه وما تأخر. قال أحدهم: أما أنا فأصلي الليل أبداً وقال الآخر: وأنا أصوم الدهر أبداً ولا أفطر، وقال الآخر: وأنا أعتزل النساء فلا أتزوج أبداً، فجاء رسول الله ﷺ إليهم فقال: «أنتم الذين قلتم كذا وكذا؟! أما والله إني لأخشاكم لله وأتقاكم له لكني أصوم وأفطر، وأصلي وأرقد، وأتزوج النساء، فمن رغب عن سنتي فليس مني» (متفق عليه) .

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

তিন ব্যক্তি নবী (ﷺ)-এর স্ত্রীদের বাসায় এলেন। তাঁরা নবী (ﷺ)-এর ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করলেন। অতঃপর যখন তাঁদেরকে এর সংবাদ দেওয়া হল তখন তাঁরা যেন তা অল্প মনে করলেন এবং বললেন, ’আমাদের সঙ্গে নবী (ﷺ)-এর তুলনা কোথায়? তাঁর তো আগের ও পরের সমস্ত গোনাহ মোচন করে দেওয়া হয়েছে। (সেহেতু আমাদের তাঁর চেয়ে বেশি ইবাদত করা প্রয়োজন)।’ সুতরাং তাঁদের মধ্যে একজন বললেন, ’আমি সারা জীবন রাতভর নামায পড়ব।’ দ্বিতীয়জন বললেন, ’আমি সারা জীবন রোযা রাখব, কখনো রোযা ছাড়ব না।’ তৃতীয়জন বললেন, ’আমি নারী থেকে দূরে থাকব, জীবনভর বিয়েই করব না।’অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) তাঁদের নিকট এলেন এবং বললেন, ’’তোমরা এই এই কথা বলেছ? শোনো! আল্লাহর কসম! আমি তোমাদের চেয়ে বেশি আল্লাহকে ভয় করি, তাঁর ভয় অন্তরে তোমাদের চেয়ে বেশি রাখি। কিন্তু আমি (নফল) রোযা রাখি এবং রোযা ছেড়েও দিই, নামায পড়ি এবং নিদ্রাও যাই। আর নারীদের বিয়েও করি। সুতরাং যে আমার সুন্নত হতে মুখ ফিরিয়ে নিবে, সে আমার দলভুক্ত নয়।’’[১]

সহীহুল বুখারী ৫০৬৩, মুসলিম ১৪০১, নাসায়ী ৩২১৭, আহমাদ ১৩১২২, ১৩০১৬, ১৩৬৩১

রিয়াদুস সালেহীন হাদিস ২/১৪৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে তিন ব্যক্তি নবী صلى الله عليه وسلم-এর ইবাদত সম্পর্কে জানতে চান। তারা শুনে নিজেদের জন্য খুব কঠিন পথ ঠিক করেন। একজন বলেন, সারারাত নামাজ পড়বেন; আরেকজন বলেন, সবসময় রোযা রাখবেন; তৃতীয়জন বলেন, বিয়ে করবেন না। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তাদের কথা শুনে জানালেন, তিনি আল্লাহকে বেশি ভয় করেন এবং বেশি তাকওয়া রাখেন; তবু তিনি রোযা রাখেন আবার ছাড়েন, নামাজ পড়েন আবার ঘুমান, এবং বিয়েও করেন। এরপর তিনি বলেন, যে তাঁর সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেয়, সে তাঁর দলভুক্ত নয়। এখানে ইবাদতে ভারসাম্য খুব স্পষ্ট। ইসলামে ভালো আমল মানে জীবন থেকে বৈধ প্রয়োজন মুছে ফেলা নয়। বরং সুন্নতের পথ হলো ইবাদত, বিশ্রাম ও পারিবারিক জীবনের মধ্যে সঠিক মাপ রাখা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ইবাদতে অতিরিক্ত কঠোরতা সুন্নতের পথ নয়।
  • রোযা, নামাজ, ঘুম ও পরিবার—সব ক্ষেত্রে ভারসাম্য দরকার।
  • রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর সুন্নতই মুমিনের জন্য অনুসরণীয় পথ।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন