১৭/২৫০. অধ্যায়ঃ
রিয়াদুস সালেহীন হাদিস ৯/১৪৮১ - হিদায়েত ও সোজা পথে থাকার দোয়া
দো‘আর গুরুত্ব ও মাহাত্ম্য এবং নবী (ﷺ)-এর কতিপয় দো‘আর নমুনা
আল্লাহ তা‘আলা বলেছেন,﴾وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ ٦٠ ﴿ (غافر: ٦٠“তোমাদের প্রতিপালক বলেন, তোমরা আমাকে ডাক আমি তোমাদের ডাকে সাড়া দেব।” (সূরা গাফের ৬০ আয়াত)তিনি বলেন,﴾ ادْعُوا رَبَّكُمْ تَضَرُّعًا وَخُفْيَةً ۚ إِنَّهُ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ ٥٥ ﴿ (الاعراف: ٥٤“তোমরা কাকুতি-মিনতি সহকারে ও সংগোপনে তোমাদের প্রতিপালককে ডাক, নিশ্চয় তিনি সীমালংঘন কারীদেরকে পছন্দ করেন না।” (সূরা আ‘রাফ ৫৫ অয়াত)তিনি আরও বলেন,وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ ۖ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ (البقرة: ١٨٦“আর আমার দাসগণ যখন আমার সম্বন্ধে তোমাকে জিজ্ঞাসা করে, তখন তুমি বল, আমি তো কাছেই আছি। যখন কোন প্রার্থনাকারী আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই।” (সূরা বাক্বারাহ১৮৬ আয়াত)তিনি অন্যত্র বলেছেন,﴾ أَمَّنْ يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ﴿ [النمل: ٦٢]“অথবা (উপাস্য) তিনি, যিনি আর্তের আহবানে সাড়া দেন যখন সে তাঁকে ডাকে এবং বিপদ-আপদ দূরীভূত করেন।” (সূরা নামল ৬২ আয়াত)
হিদায়েতের দোয়া: সোজা পথে থাকার সহজ আমল
রিয়াদুস সালেহীন : ৯/১৪৮১
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৯/১৪৮১
وَعَنْ عَلِيٍّ رضي الله عنه قَالَ: قَالَ لِي رَسُولُ اللهِ ﷺ ﷺ: «قُلْ: اَللهم اهْدِنِي، وَسَدِّدْنِي». وفي رواية: «اَللهم إنِّي أَسْأَلُكَ الهُدَى وَالسَّدَادَ». رواه مسلم
আলী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেন, “তুমি বল, ’আল্লাহুম্মাহদিনী অসাদ্দিদনী।’ অর্থাৎ হে আল্লাহ! আমাকে হেদায়েত কর ও সোজাভাবে রাখ। অন্য এক বর্ণনায় আছে, ’আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা অস্সাদা-দ’ অর্থাৎ হে আল্লাহ! আমি তোমার নিকট হেদায়েত ও সরল পথ কামনা করছি। (মুসলিম) [১]
মুসলিম ২৭২৫, নাসায়ী ৫২১০, ৫২১২, ৫৩৭৬, আবূ দাউদ ৪২২৫, আহমাদ ৬৬৬, ১১৬৬, ১৩২৩
রিয়াদুস সালেহীন হাদিস ৯/১৪৮১-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয়: হিদায়েতের দোয়া। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) আলী (রাঃ)-কে খুব ছোট কিন্তু গভীর অর্থের একটি দোয়া শিখিয়েছেন: ‘হে আল্লাহ! আমাকে হিদায়েত কর ও সোজাভাবে রাখ।’ অন্য বর্ণনায় এসেছে, আল্লাহর কাছে হেদায়েত ও সরল পথ চাওয়া। এখানে দোয়ার ভাষা সংক্ষিপ্ত, কিন্তু চাওয়ার বিষয় খুব বড়। মানুষ ঠিক পথ চিনতে চায়, আবার সেই পথে সোজা থাকতে চায়। তাই এই হাদিসে হিদায়েত চাওয়ার দোয়া, সঠিক পথে থাকার দোয়া এবং সরল পথের দোয়া—সব একসাথে এসেছে। এটি আমাদের শেখায়, নিজের জ্ঞান, সিদ্ধান্ত ও চলার পথে আল্লাহর সাহায্য চাইতে হয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- হিদায়েত শুধু জানার বিষয় নয়; আল্লাহর কাছে তা চেয়ে নিতে হয়।
- সোজা পথে স্থির থাকার জন্য নিয়মিত দোয়া করা দরকার।
- ছোট দোয়ার মধ্যেও বড় অর্থ থাকতে পারে।
