১৭/২৫০. অধ্যায়ঃ

রিয়াদুস সালেহীন হাদিস ২৪/১৪৯৬ - দুনিয়া ও আখিরাতের নিরাপত্তার দোয়া

দো‘আর গুরুত্ব ও মাহাত্ম্য এবং নবী (ﷺ)-এর কতিপয় দো‘আর নমুনা

আল্লাহ তা‘আলা বলেছেন,﴾وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ ٦٠ ﴿ (غافر: ٦٠“তোমাদের প্রতিপালক বলেন, তোমরা আমাকে ডাক আমি তোমাদের ডাকে সাড়া দেব।” (সূরা গাফের ৬০ আয়াত)তিনি বলেন,﴾ ادْعُوا رَبَّكُمْ تَضَرُّعًا وَخُفْيَةً ۚ إِنَّهُ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ ٥٥ ﴿ (الاعراف: ٥٤“তোমরা কাকুতি-মিনতি সহকারে ও সংগোপনে তোমাদের প্রতিপালককে ডাক, নিশ্চয় তিনি সীমালংঘন কারীদেরকে পছন্দ করেন না।” (সূরা আ‘রাফ ৫৫ অয়াত)তিনি আরও বলেন,وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ ۖ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ (البقرة: ١٨٦“আর আমার দাসগণ যখন আমার সম্বন্ধে তোমাকে জিজ্ঞাসা করে, তখন তুমি বল, আমি তো কাছেই আছি। যখন কোন প্রার্থনাকারী আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই।” (সূরা বাক্বারাহ১৮৬ আয়াত)তিনি অন্যত্র বলেছেন,﴾ أَمَّنْ يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ﴿ [النمل: ٦٢]“অথবা (উপাস্য) তিনি, যিনি আর্তের আহবানে সাড়া দেন যখন সে তাঁকে ডাকে এবং বিপদ-আপদ দূরীভূত করেন।” (সূরা নামল ৬২ আয়াত)

দুনিয়া ও আখিরাতের আফিয়াত চাওয়ার দোয়া

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ২৪/১৪৯৬

وَعَنْ أَبي الفَضلِ العَبَّاسِ بنِ عَبدِ المُطَّلِبِ رضي الله عنهقَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللهِ ﷺ عَلِّمْنِي شَيْئاً أَسْألُهُ اللهَ تَعَالَى، قَالَ: «سَلوا اللهَ العَافِيَةَ» فَمَكَثْتُ أَيَّاماً، ثُمَّ جِئْتُ فَقُلتُ: يَا رَسُولَ اللهِ ﷺ عَلِّمْنِي شَيْئاً أَسْألُهُ الله تَعَالَى، قَالَ لي: «يَا عَبَّاسُ، يَا عَمَّ رَسُولِ اللهِ ﷺ، سَلُوا اللهَ العَافِيَةَ في الدُّنيَا وَالآخِرَةِ». رواه الترمذي، وقال: حديث حسن صحيح

আবূল ফায্ল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব (রাঃ) হতে বর্ণিতঃ

একদা আমি বললাম, ’হে আল্লাহর রাসূল! আমাকে এমন জিনিস শিক্ষা দান করুন, যা মহান আল্লাহর কাছে চেয়ে নেব।’ তিনি বললেন, “আল্লাহর নিকট নিরাপত্তা চাও।” অতঃপর আমি কিছুদিন থেমে থাকার পর পুনরায় এসে বললাম, ’হে আল্লাহর রাসূল! আমাকে এমন জিনিস শিখিয়ে দিন, যা আল্লাহর কাছে চেয়ে নেব।’ তিনি আমাকে বললেন, “হে আব্বাস! হে আল্লাহর রাসূলের চাচা! আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা প্রার্থনা কর।” (তিরমিযী হাসান সহীহ)[১]

তিরমিযী ৩৫৯৪

রিয়াদুস সালেহীন হাদিস ২৪/১৪৯৬-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয়: আফিয়াত বা নিরাপত্তা। আব্বাস ইবনে আবদুল মুত্তালিব (রাঃ) নবী (صلى الله عليه وسلم)-এর কাছে জানতে চান, তিনি আল্লাহর কাছে কী চাইবেন। নবীজি বলেন, ‘আল্লাহর কাছে নিরাপত্তা চাও।’ কিছুদিন পর তিনি আবার একইভাবে জানতে চাইলে নবীজি বলেন, ‘হে আব্বাস, হে আল্লাহর রাসূলের চাচা! আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা প্রার্থনা কর।’ এই হাদিসে আফিয়াতের দোয়া খুব সরাসরি এসেছে। মানুষ দুনিয়ায় নিরাপত্তা, স্বস্তি ও ভালো অবস্থা চায়; আখিরাতেও নিরাপত্তা চায়। তাই দুনিয়া আখিরাতের নিরাপত্তার দোয়া মুমিনের বড় চাওয়া হিসেবে সামনে আসে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আল্লাহর কাছে আফিয়াত বা নিরাপত্তা চাওয়া নবীজির শেখানো দোয়া।
  • দুনিয়া ও আখিরাত—দুই জীবনেই নিরাপত্তা দরকার।
  • একই প্রশ্নের উত্তরে নবীজি আফিয়াত চাওয়ার কথাই জোর দিয়ে বলেছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন