১৮/২৫৬. অধ্যায়ঃ
যে সব কারণে গীবত বৈধ
রিয়াদুস সলেহিন : ২/১৫৪০
রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ২/১৫৪০
وَعَنْهُا، قَالَتْ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم: «مَا أَظُنُّ فُلاَناً وَفُلاَناً يَعْرِفَانِ مِنْ دِينِنَا شَيْئاً» . رواه البخاري . قَالَ: قَالَ اللَّيْثُ بنُ سَعدٍ أَحَدُ رُوَاةِ هَذَا الحَدِيثِ : هَذَانِ الرَّجُلاَنِ كَانَا مِنَ المُنَافِقِينَ .
উক্ত রাবী (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) বললেন, ’’আমার মনে হয় না যে, অমুক ও অমুক লোক আমাদের দ্বীন সম্পর্কে কিছু জ্ঞান রাখে।’’ (বুখারী) [১]এই হাদিসের অন্যতম রাবী লাইস বিন সা’দ বলেন, ’ঐ লোক দু’টি মুনাফিক ছিল।’
সহীহুল বুখারী ৬০৬৮
