১৮/২৬৮. অধ্যায়ঃ

রিয়াদুস সালেহীন হাদিস ২/১৫৭৪ - অন্যের সাথে নিজের পছন্দের আচরণ

[অন্যায় ভাবে] কাউকে কষ্ট দেওয়া নিষেধ

আল্লাহ তা‘আলা বলেছেন,﴾ وَالَّذِينَ يُؤْذُونَ الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ بِغَيْرِ مَا اكْتَسَبُوا فَقَدِ احْتَمَلُوا بُهْتَانًا وَإِثْمًا مُبِينًا﴿ [الاحزاب : ٥٨]অর্থাৎ যারা বিনা অপরাধে ঈমানদার পুরুষ ও নারীদেরকে কষ্ট দেয়, তারা অবশ্যই মিথ্যা অপবাদ এবং স্পষ্ট অপরাধের বোঝা বহন করে।(সূরা আহযাব ৫৮ আয়াত)

নিজের জন্য যা পছন্দ, অন্যের সাথেও তেমন আচরণ করা

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ২/১৫৭৪

وَعَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ ﷺ: «مَنْ أَحَبَّ أَنْ يُزَحْزَحَ عَنِ النَّارِ، وَيُدْخَلَ الجَنَّةَ، فَلْتَأْتِهِ مَنِيَّتُهُ وَهُوَ يُؤْمِنُ بِاللهِ وَاليَومِ الآخِرِ، وَلْيَأْتِ إِلَى النَّاسِ الَّذِي يُحِبُّ أَنْ يُؤْتَى إِلَيْهِ» رواه مسلم

উক্ত রাবী (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ’’যে পছন্দ করে যে, তাকে জাহান্নাম থেকে দূরে রাখা হোক এবং জান্নাতে প্রবেশ করানো হোক, তার মরণ যেন এমন অবস্থায় হয় যে, সে আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে এবং অন্যের প্রতি এমন ব্যবহার দেখায়, যা সে নিজের জন্য পছন্দ করে।’’(মুসলিম, এটি একটি দীর্ঘ হাদিসের অংশবিশেষ, যা ৬৭৩ নম্বরে গত হয়েছে।)[১]

মুসলিম ১৮৪৪, নাসায়ী ৪১৯১, আবূ দাউদ ৪২৪৮, ইবনু মাজাহ ৩৯৫৬, আহমাদ ৬৪৬৫, ৬৭৫৪, ৬৭৭৬

অনুবাদের উৎস

সংকলক:
মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্‌-নাবাবী (রহ.)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

রিয়াদুস সালেহীন হাদিস ২/১৫৭৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) ঈমান ও মানুষের সাথে আচরণের সুন্দর সম্পর্ক তুলে ধরেছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি চায় তাকে জাহান্নাম থেকে দূরে রাখা হোক এবং জান্নাতে প্রবেশ করানো হোক, তার মৃত্যু যেন এমন অবস্থায় আসে যে সে আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে। পাশাপাশি সে মানুষের সাথে এমন আচরণ করবে, যা সে নিজের জন্য পছন্দ করে। এখানে শুধু বিশ্বাস নয়, আচরণও গুরুত্ব পেয়েছে। আমরা নিজের জন্য সম্মান, ন্যায়, ভালো কথা ও ভালো ব্যবহার চাই। তাই অন্যের সাথেও সেই মানদণ্ডে আচরণ করা উচিত। এই হাদিস মুসলিম ভ্রাতৃত্ব, ন্যায় আচরণ এবং আত্মসমালোচনার সহজ পথ দেখায়। নিজের পছন্দকে অন্যের অধিকারের মাপকাঠি বানালে অনেক ঝগড়া কমে যেতে পারে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান জীবনভিত্তিক বিষয়।
  • নিজের জন্য যে আচরণ পছন্দ, অন্যের সাথেও তা করা উচিত।
  • ভালো ব্যবহার আখিরাতমুখী জীবনের অংশ।
  • মানুষের অধিকার বুঝতে নিজের পছন্দকে মাপকাঠি করা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন