১৮/২৭৩. অধ্যায়ঃ

রিয়াদুস সালেহীন হাদিস ২/১৫৮৩ - অহংকারের প্রকৃত পরিচয়

মুসলিমদেরকে তুচ্ছ জ্ঞান করা হারাম

আল্লাহ তা‘আলা বলেছেন,﴾ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا يَسْخَرْ قَوْمٌ مِنْ قَوْمٍ عَسَىٰ أَنْ يَكُونُوا خَيْرًا مِنْهُمْ وَلَا نِسَاءٌ مِنْ نِسَاءٍ عَسَىٰ أَنْ يَكُنَّ خَيْرًا مِنْهُنَّ ۖ وَلَا تَلْمِزُوا أَنْفُسَكُمْ وَلَا تَنَابَزُوا بِالْأَلْقَابِ ۖ بِئْسَ الِاسْمُ الْفُسُوقُ بَعْدَ الْإِيمَانِ ۚ وَمَنْ لَمْ يَتُبْ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ﴿ [الحجرات: ١١]অর্থাৎ হে ঈমানদারগণ! একদল পুরুষ যেন অপর একদল পুরুষকে উপহাস না করে; কেননা যাদেরকে উপহাস করা হয় তারা উপহাসকারী দল অপেক্ষা উত্তম হতে পারে এবং একদল নারী যেন অপর একদল নারীকেও উপহাস না করে; কেননা যাদেরকে উপহাস করা হয় তারা উপহাস-কারিণী দল অপেক্ষা উত্তম হতে পারে। আর তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না; কেউ বিশ্বাস স্থাপন করলে তাকে মন্দ নামে ডাকা গর্হিত কাজ। যারা [এ ধরনের আচরণ হতে] নিবৃত্ত না হয়, তারাই সীমালংঘনকারী।(সূরা হুজুরাত ১১ আয়াত)তিনি অন্য জায়গায় বলেন,﴾وَيْلٌ لِكُلِّ هُمَزَةٍ لُمَزَةٍ﴿[الهمزة: ١]অর্থাৎ দুর্ভোগ প্রত্যেকের, যে পশ্চাতে ও সম্মুখে লোকের নিন্দা করে।(সূরা হুমাযাহ ১ আয়াত)

অহংকার কাকে বলে: সত্য অস্বীকার ও মানুষকে তুচ্ছ করার শিক্ষা

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ২/১৫৮৩

وَعَنِ ابنِ مَسعُودٍ رضي الله عنه عَنِ النَّبِيِّ ﷺ، قَالَ: «لاَ يَدْخُلُ الجَنَّةَ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ كِبْرٍ» فَقَالَ رَجُلٌ : إِنَّ الرَّجُلَ يُحِبُّ أَنْ يَكُونَ ثَوْبُهُ حَسَناً، وَنَعْلُهُ حَسَنةً، فَقَالَ: «إِنَّ اللهَ جَمِيلٌ يُحِبُّ الجَمَالَ، الكِبْرُ : بَطَرُ الحَقِّ، وَغَمْطُ النَّاسِ». رواه مسلم

ইবনে মাসঊদ (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেছেন, ’’যার অন্তরে অণু পরিমাণও অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না।’’ [এ কথা শুনে] এক ব্যক্তি জিজ্ঞাসা করল, ’মানুষ তো পছন্দ করে যে, তার কাপড়-চোপড় সুন্দর হোক, তার জুতা সুন্দর হোক, [তাহলে সেটাও কি অহংকারের মধ্যে গণ্য হবে?]’ তিনি বললেন, ’’নিশ্চয় আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য ভালবাসেন। অহংকার হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা ও মানুষকে তুচ্ছ জ্ঞান করা।’’(মুসলিম, হাদিসটি ’অহংকার’ পরিচ্ছেদে ৬১৭ নম্বরে উল্লিখিত হয়েছে।)[১]

মুসলিম ৯১, তিরমিযী ১৯৯৮, ১৯৯৯, আবূ দাউদ ৪০৯১, ইবনু মাজাহ ৫৯

অনুবাদের উৎস

সংকলক:
মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্‌-নাবাবী (রহ.)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

রিয়াদুস সালেহীন হাদিস ২/১৫৮৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে অহংকারের আসল পরিচয় খুব সহজভাবে তুলে ধরা হয়েছে। নবী (صلى الله عليه وسلم) বলেছেন, যার অন্তরে অণু পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। একজন সাহাবী সুন্দর পোশাক ও সুন্দর জুতা পছন্দ করার কথা জানতে চাইলে তিনি বুঝিয়ে দেন, সৌন্দর্য নিজে অহংকার নয়। আল্লাহ সুন্দর এবং তিনি সৌন্দর্য ভালোবাসেন। তবে অহংকার হলো সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ মনে করা। তাই এই হাদিস আমাদের ভারসাম্য শেখায়। পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুন্দর থাকা দোষ নয়, কিন্তু সত্য সামনে এলে তা না মানা এবং অন্যকে ছোট করা বড় বিপদের বিষয়। মুমিনের সৌন্দর্য পোশাকে যেমন থাকতে পারে, তেমনি তার অন্তরে বিনয়ও থাকতে হবে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সুন্দর পোশাক বা জুতা পছন্দ করা নিজে অহংকার নয়।
  • অহংকারের মূল রূপ হলো সত্য অস্বীকার করা।
  • মানুষকে তুচ্ছ জ্ঞান করা অহংকারের বড় লক্ষণ।
  • বাহ্যিক সৌন্দর্যের সঙ্গে অন্তরের বিনয় থাকা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন