১৮/২৭৪. অধ্যায়ঃ
কোন মুসলিমের দুঃখ-কষ্ট দেখে আনন্দ প্রকাশ করা নিষেধ
আল্লাহ বলেছেন,﴿ إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ﴾ [الحجرات: ١٠]অর্থাৎ সকল ঈমানদার তো পরস্পর ভাই ভাই। (সূরা হুজুরাত ১০ আয়াত)অন্যত্র তিনি বলেন,إِنَّ ٱلَّذِينَ يُحِبُّونَ أَن تَشِيعَ ٱلْفَاحِشَةُ فِي ٱلَّذِينَ آمَنُواْ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ فِي ٱلدُّنْيَا وَٱلآخِرَةِ وَٱللَّهُ يَعْلَمُ وَأَنْتُمْ لاَ تَعْلَمُونَঅর্থাৎ যারা ঈমানদারদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে তাদের জন্য আছে ইহলোকে ও পরলোকে মর্মন্তুদ শাস্তি। আর আল্লাহ জানেন, তোমরা জান না। (সূরা নূর ১৯ আয়াত)
রিয়াদুস সলেহিন : ১/১৫৮৫
রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ১/১৫৮৫
وَعَنْ وَاثِلَةَ بْنِ الأسْقَعِ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم : «لَا تُظْهِرِ الشَّمَاتَةَ لِأَخِيْكَ فَيَرْحَمْهُ اللهُ وَيَبْتَلِيْكَ» رواه الترمذي وقال : حديث حسنٌ .
ওয়াসিলাহ্ ইবনুল আসক্বা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমার ভাইয়ের বিপদে আনন্দিত হয়ো না। কেননা এতে আল্লাহ তার প্রতি করুণা করবেন এবং ঐ তোমাকে বিপদে নিমজ্জিত করবেন। (তিরমিযী হাদিসটিকে হাসান বলেছেন)[১]এ বিষয়ে পূর্বোক্ত ’অপরের গোপনীয় দোষ সন্ধান’ নামক পরিচ্ছেদে আবূ হুরাইরা কর্তৃক বর্ণিত [১৫৭৮নং] হাদিস বিদ্যমান। যাতে আছে, ’’প্রত্যেক মুসলিমের রক্ত, সম্ভ্রম ও সম্পদ অপর মুসলিমের উপর হারাম।’’ ---আল হাদিস।
আমি [আলবানী) বলছিঃ হাদীসটিকে হাসান আখ্যা দেয়ার ব্যাপারে বিরূপ মন্তব্য রয়েছে। কারণ এটি মাকহূলের আন্ আন্ করে বর্ণনাকৃত। ইমাম বুখারী বলেন : মাকহূল সাহাবী ওয়াসিলাহ্ [রাযি.) হতে শ্রবণ করেননি। আবূ হাতিম রাযীও ইমাম বুখারীর সিদ্ধান্তের সাথে একমত পোষণ করেছেন। বিস্তারিত জানার জন্য দেখুন ‘‘য‘ইফাহ্’’ [৫৪২৬)
