১৮/২৭৬. অধ্যায়ঃ
জালিয়াতি ও ধোঁকাবাজি হারাম
আল্লাহ তা’আলা বলেন,﴿ وَالَّذِينَ يُؤْذُونَ الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ بِغَيْرِ مَا اكْتَسَبُوا فَقَدِ احْتَمَلُوا بُهْتَانًا وَإِثْمًا مُبِينًا﴾ [الاحزاب : ٥٨]অর্থাৎ যারা বিনা অপরাধে ঈমানদার পুরুষ ও নারীদেরকে কষ্ট দেয়, তারা অবশ্যই মিথ্যা অপবাদ এবং স্পষ্ট অপরাধের বোঝা বহন করে।(সূরা আহযাব ৫৮ আয়াত)
রিয়াদুস সলেহিন : ৩/১৫৮৯
রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ৩/১৫৮৯
وَعَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا : أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم، نَهىَ عَنِ النَّجْشِ . متفق عَلَيْهِ
ইবনে উমার (রাঃ) হতে বর্ণিতঃ
[তিনি বলেন,] ’নবী (ﷺ) [ক্রেতাকে ধোঁকা দিয়ে মূল্য বৃদ্ধি করার] দালালি করতে নিষেধ করেছেন।’(বুখারী ও মুসলিম)[১]
সহীহুল বুখারী ২১৪২, ৬৯৬৩, মুসলিম ১৫১৬, নাসায়ী ৪৪৯৭, ৪৫০৫, ইবনু মাজাহ ২১৭৩, আহমাদ ৫৮২৮, ৬৪১৫, মুওয়াত্তা মালিক ১৩৯২
