১৮/২৮০. অধ্যায়ঃ

রিয়াদুস সালেহীন হাদিস ১/১৫৯৯ - সম্পর্ক ছেদ ও হিংসা থেকে বাঁচুন

তিনদিনের অধিক এক মুসলিমের অন্য মুসলিমের সাথে কথা-বার্তা বন্ধ রাখা হারাম। তবে যদি বিদআতী, প্রকাশ্য মহাপাপী ইত্যাদি হয়, তাহলে তার সাথে সম্পর্ক ত্যাগ করার কথা ভিন্ন

আল্লাহ তা‘আলা বলেন,﴾إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ فَأَصْلِحُوا بَيْنَ أَخَوَيْكُمْ﴿[الحجرات: ١٠]অর্থাৎ সকল ঈমানদাররা তো পরস্পর ভাই ভাই, সুতরাং তোমরা দুই ভাই-এর মধ্যে সন্ধি স্থাপন কর। (সূরা হুজুরাত ১০ আয়াত)তিনি আরও বলেছেন,﴾وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ﴿[المائ‍دة: ٢]অর্থাৎ পাপ ও সীমালঙ্ঘনের কাজে তোমরা একে অন্যের সাহায্য করো না। (সূরা মায়েদাহ ২ আয়াত)

সম্পর্ক ছেদ নয়: হিংসা-বিদ্বেষ ছেড়ে ভাই ভাই হয়ে যাও

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ১/১৫৯৯

وَعَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ ﷺ: «لاَ تَقَاطَعُوا، وَلاَ تَدَابَرُوا، وَلاَ تَبَاغَضُوا، وَلاَ تَحَاسَدُوا، وَكُونُوا عِبَادَ اللهِ إِخْوَاناً، وَلاَ يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلاَث». متفق عَلَيْهِ

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ’’তোমরা পরস্পর সম্পর্ক-ছেদ করো না, একে অপরের বিরুদ্ধে শত্রুভাবাপন্ন হয়ো না, পরস্পরের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করো না, পরস্পর হিংসা করো না। তোমরা আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও। কোন মুসলিমের জন্য এটা বৈধ নয় যে, সে তার ভাইয়ের সাথে তিন দিনের বেশি কথাবার্তা বলা বন্ধ রাখবে।’’ (বুখারী ও মুসলিম) [১]

সহীহুল বুখারী ৬০৫৬, ৬০৭৬, মুসলিম ২৫৫৯, তিরমিযী ১৯৩৫, আবূ দাউদ ৪৯১০, আহমাদ ১১৬৬৩, ১২২৮০, ১২৬৪০, ১২৭৬৭, ১২৯৪১, মুওয়াত্তা মালিক ১৬৮৩

অনুবাদের উৎস

সংকলক:
মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্‌-নাবাবী (রহ.)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

রিয়াদুস সালেহীন হাদিস ১/১৫৯৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) মুসলিমদের পারস্পরিক সম্পর্কের কয়েকটি বড় রোগ থেকে নিষেধ করেছেন। তিনি বলেছেন, সম্পর্ক ছেদ করো না, শত্রুভাবাপন্ন হয়ো না, বিদ্বেষ পোষণ করো না, হিংসা করো না। এরপর বলেছেন, আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে যাও। হাদিসের শেষ অংশে বলা হয়েছে, কোনো মুসলিমের জন্য তার ভাইয়ের সঙ্গে তিন দিনের বেশি কথাবার্তা বন্ধ রাখা বৈধ নয়। এই শিক্ষা পরিবার, আত্মীয়তা, বন্ধুত্ব ও সমাজের জন্য খুব দরকারি। রাগ হওয়া মানুষের স্বাভাবিক ব্যাপার, কিন্তু রাগকে দীর্ঘ বিচ্ছেদে পরিণত করা ঠিক নয়। মুসলিম ভ্রাতৃত্ব মানে শুধু মুখে ভাই বলা নয়; বরং অন্তরের বিদ্বেষ কমানো, সম্পর্ক জোড়া লাগানো এবং হিংসা থেকে দূরে থাকা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সম্পর্ক ছেদ ও দীর্ঘ অভিমান থেকে বাঁচতে হবে।
  • হিংসা, বিদ্বেষ ও শত্রুভাব মুসলিম ভ্রাতৃত্ব নষ্ট করে।
  • মুসলিমদের ভাই ভাই হয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
  • তিন দিনের বেশি কথা বন্ধ রাখা বৈধ নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন