১৮/২৯০. অধ্যায়ঃ
বেগানা নারী এবং কোনো সুদর্শন বালকের দিকে শরয়ী প্রয়োজন ছাড়া তাকানো হারাম
মহান আল্লাহ বলেছেন,﴿قُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ﴾[النور : ٣٠]অর্থাৎ ঈমানদারগণকে বল, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে।(সূরা নূর ৩০ আয়াত)তিনি আরও বলেছেন,﴿ إِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ أُولَٰئِكَ كَانَ عَنْهُ مَسْئُولًا﴾[الاسراء: ٣٦]অর্থাৎ নিশ্চয় কর্ণ, চক্ষু ও হৃদয় ওদের প্রত্যেকের নিকট কৈফিয়ত তলব করা হবে।(সূরা বানী ইস্রাঈল ৩৬ আয়াত)তিনি অন্যত্র বলেছেন,﴿ يَعْلَمُ خَائِنَةَ الْأَعْيُنِ وَمَا تُخْفِي الصُّدُورُ﴾[غافر: ١٩]অর্থাৎ চক্ষুর চোরা চাহনি ও অন্তরে যা গোপন আছে সে সম্বন্ধে তিনি অবহিত।(সূরা মুমিন ১৯ আয়াত)তিনি অন্য জায়গায় বলেছেন,﴿ إِنَّ رَبَّكَ لَبِالْمِرْصَادِ﴾[الفجر: ١٤]অর্থাৎ নিশ্চয় তোমার প্রতিপালক সময়ের প্রতীক্ষায় থেকে সতর্ক দৃষ্টি রাখেন।(সূরা ফজর ১৪ আয়াত)
রিয়াদুস সলেহিন : ৪/১৬৩৩
রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ৪/১৬৩৩
وَعَنْ جَرِيرٍ رضي الله عنه قَالَ: سَأَلتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم عَن نَظَرِ الفَجْأَةِ فَقَالَ: «اِصْرِفْ بَصَرَكَ». رواه مسلموَعَنْ جَرِيرٍ رضي الله عنه قَالَ: سَأَلتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم عَن نَظَرِ الفَجْأَةِ فَقَالَ: «اِصْرِفْ بَصَرَكَ». رواه مسلم
জাবের (রাঃ) হতে বর্ণিতঃ
আচমকা দৃষ্টি সম্পর্কে আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, ’’তুমি তোমার দৃষ্টি ফিরিয়ে নাও।’’(মুসলিম)[১]
মুসলিম ২১৫৯, তিরমিযী ২৭৭৬, আবূ দাউদ ২১৪৮, আহমাদ ১৮৬৭৯, ১৮৭১৫, দারেমী ২৬৪৩
