১৮/২৯২. অধ্যায়ঃ

রিয়াদুস সালেহীন হাদিস ৩/১৬৪১ - পর্দা, শালীনতা ও অন্যায় প্রহারের সতর্কতা

বেশ-ভূষায়, চাল-চলন ইত্যাদিতে নারী-পুরুষের পরস্পরের অনুকরণ হারাম

পর্দা ও শালীনতা: দুই প্রকার জাহান্নামীর সতর্ক বার্তা

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৩/১৬৪১

وَعَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: «صِنْفَانِ مِنْ أَهْلِ النَّارِ لَمْ أَرَهُمَا: قَومٌ مَعَهُمْ سِيَاطٌ كَأَذْنَابِ البَقَرِ يَضْرِبُونَ بِهَا النَّاسَ، وَنِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلاَتٌ مَائِلاَتٌ، رُؤُوسُهُنَّ كَأَسْنِمَةِ البُخْتِ المائِلَةِ لاَ يَدْخُلْنَ الجَنَّةَ، وَلاَ يَجِدْنَ رِيحَهَا، وَإِنَّ رِيحَهَا لَيُوجَدُ مِنْ مَسِيرَةِ كَذَا وَكذَا». رواه مسلم

উক্ত রাবী (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ’’দুই প্রকার জাহান্নামী লোক আমি [এখন পর্যন্ত] প্রত্যক্ষ করিনি [অর্থাৎ পরে তাদের আবির্ভাব ঘটবে]: [১] এমন এক সম্প্রদায় যাদের কাছে গরুর লেজের মত চাবুক থাকবে, যা দিয়ে তারা জনগণকে প্রহার করবে। [২] এমন এক শ্রেণীর মহিলা, যারা [এমন নগ্ন] পোশাক পরবে যে, [বাস্তবে] উলঙ্গ থাকবে, [পর পুরুষকে] নিজেদের প্রতি আকর্ষণ করবে ও নিজেরাও [পর পুরুষের প্রতি] আকৃষ্ট হবে। তাদের মাথা হবে উটের হেলে যাওয়া কুজের মত। এ ধরনের মহিলারা জান্নাতে প্রবেশ করবে না এবং তার সুগন্ধও পাবে না। অথচ জান্নাতের সুগন্ধ এত এত দূরত্বের পথ থেকে পাওয়া যাবে।’’(মুসলিম)[১]উক্ত হাদীসেكَاسِيَات عَارِيَاتএর ব্যাখ্যায় অনেকে বলেছেন, তারা আল্লাহর নেয়ামতের লেবাস পরে থাকবে, কিন্তু তাঁর শোকর আদায় থেকে নগ্ন বা শূন্য হবে। অথবা তারা এমন পোশাক পরবে, যাতে তারা তাদের দেহের কিছু অংশ ঢাকবে এবং সৌন্দর্য ইত্যাদি প্রকাশের জন্য কিছু অংশ বের করে রাখবে। অথবা তারা এমন পাতলা পোশাক পরিধান করবে, যাতে তাদের ভিতরের চামড়ার রঙ বুঝা যাবে।مَائِلاَت مُمِيلاَتএর ব্যাখ্যায় বলা হয়েছে, তারা আল্লাহর আনুগত্য এবং যা হিফাজত করা দরকার তার হিফাজতের পথ থেকে বিচ্যুত থাকবে। আর তারা অপরকে তাদের ঐ নিন্দনীয় কর্ম শিক্ষা দেবে। অথবা তারা হেলে-দুলে অহংকারের সাথে চলাফিরা করবে এবং নিজেদের কাঁধ বাঁকা করবে। অথবা তারা বেশ্যাদের মত টেরা করে চুলের সিঁথি কাটবে এবং অপরের সিঁথিও অনুরূপ টেরা করে কেটে দেবে। ’তাদের মাথা হবে উটের হেলে যাওয়া কুজের মত’ অর্থাৎ মাথার চুলের সাথে [পরচুলা বা বস্ত্রখণ্ডের] ট্যাসেল বেঁধে বড় করে খোঁপা বাঁধবে। [এরা সকলে জাহান্নামী হবে।]

মুসলিম ২১২৮, আহমাদ ৮৪৫১, ৯৩৩৮৮

রিয়াদুস সালেহীন হাদিস ৩/১৬৪১-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) এমন দুই ধরনের মানুষের কথা বলেছেন, যাদের তিনি তখনো দেখেননি, কিন্তু পরে তাদের আবির্ভাব হবে। প্রথম দল হলো এমন লোক, যাদের হাতে গরুর লেজের মতো চাবুক থাকবে এবং তারা তা দিয়ে মানুষকে প্রহার করবে। এটি অন্যায় জুলুম ও ক্ষমতার অপব্যবহারের ভয়াবহতা বুঝায়। দ্বিতীয় দল হলো এমন নারী, যারা পোশাক পরেও বাস্তবে শালীনতা রক্ষা করবে না। হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, তারা হয়তো শরীরের কিছু অংশ প্রকাশ করবে, বা এমন পাতলা পোশাক পরবে যাতে শরীর বোঝা যায়। তাদের চলাফেরা, সাজসজ্জা ও চুলের ধরনেও অহংকার ও আকর্ষণ সৃষ্টির প্রবণতা থাকবে। মূল শিক্ষা হলো—পর্দা, শালীন পোশাক, বিনয়ী আচরণ এবং অন্যকে কষ্ট না দেওয়া ইসলামে খুব গুরুত্বপূর্ণ বিষয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • অন্যায়ভাবে মানুষকে প্রহার করা কঠোরভাবে নিন্দনীয় কাজ।
  • পোশাক শুধু শরীর ঢাকার জন্য নয়, শালীনতা রক্ষার জন্যও।
  • অহংকার, আকর্ষণ সৃষ্টি ও অশালীন সাজসজ্জা থেকে সতর্ক থাকা দরকার।
  • ইসলাম বাহ্যিক আচরণ ও অন্তরের শোকর—দুটোকেই গুরুত্ব দেয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন