১৮/২৯৫. অধ্যায়ঃ
মাথার কিছু অংশ মুণ্ডন করা ও কিছু অংশ ছেড়ে রাখা অবৈধ। পুরুষ সম্পূর্ণ মাথা মুণ্ডন করতে পারে; কিন্তু নারীর জন্য তা বৈধ নয়
রিয়াদুস সলেহিন : ৪/১৬৪৯
রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ৪/১৬৪৯
وعَن عَلِىٍّ رضي الله عنه رَضِيَ اللهُ عَنهُ قَالَ: نَهَى رسُول اللهِ صلى الله عليه وسلم أنْ تحْلِقَ المَرأةُ رَأسَهَا . رواهُ النِّسائى
আলী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) নারীদেরকে তাদের মাথার চুল মুণ্ডন করতে নিষেধ করেছেন। [নাসায়ী] [১]
আমি [আলবানী) বলছিঃ তিরমিযীও বর্ণনা করেছেন এবং তিনি এর সনদে ইযতিরাব সংঘটিত হয়েছে বলে সমস্যা বর্ণনা করেছেন। আমি ‘‘য‘ঈফাহ্’’ গ্রন্থে [নং ৬৭৮) বিস্তারিত আলোচনা করেছি।
