১৮/৩০০. অধ্যায়ঃ
ঘুমন্ত, [অনুপস্থিত] ইত্যাদি অবস্থায় ঘরের মধ্যে জ্বলন্ত আগুন বা প্রদীপ না নিভিয়ে ছেড়ে রাখা নিষেধ
রিয়াদুস সলেহিন : ১/১৬৬১
রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ১/১৬৬১
عَنِ ابنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنهُمَا، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم، قَالَ: «لاَ تَتْرُكُوا النَّارَ فِي بُيُوتِكُمْ حِينَ تَنَامُونَ». متفق عليه
ইবনে উমার (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন, ’’যখন তোমরা ঘুমবে, তখন তোমাদের ঘরগুলোতে আগুন জ্বালিয়ে রেখো না।’’(বুখারী ও মুসলিম)[১]
সহীহুল বুখারী ৬২৯৩, মুসলিম ২০১৫, তিরমিযী ১৮১৩, আবূ দাউদ ৫২৪৬, ইবনু মাজাহ ৩৭৬৯, আহমাদ ৪৫০১, ৪৫৩২, ৫০০৮, ৫৩৭৩
