১৮/৩০১. অধ্যায়ঃ
রিয়াদুস সালেহীন হাদিস ১/১৬৬৪ - নিষিদ্ধ বিষয়াবলী
স্বতঃপ্রণোদিত হয়ে সাধ্যাতীত কর্ম করা নিষেধ
[লৌকিকতার বশবর্তী হয়ে অথবা সুনাম ও প্রশংসার লোভে সাধ্যাতীত বা কষ্টসাধ্য] এমন কাজ করা বা কথা বলা নিষিদ্ধ, যাতে কোনো মঙ্গল নেই।আল্লাহ তা‘আলা বলেন,قُلْ مَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ وَمَا أَنَا مِنَ الْمُتَكَلِّفِينَঅর্থাৎ বল, আমি উপদেশের জন্য তোমাদের নিকট কোন প্রতিদান চাই না এবং যারা স্বতঃপ্রণোদিত হয়ে সাধ্যাতীত কর্ম করে আমি তাদের অন্তর্ভুক্ত নই।(সূরা স্বাদ ৮৬ আয়াত)
রিয়াদুস সালেহীন : ১/১৬৬৪
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ১/১৬৬৪
وَعَنْ عُمَرَ رضي الله عنه قَالَ: نُهِينَا عَنِ التَّكَلُّفِ .رواه البخاري
উমার (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, ’স্বতঃপ্রণোদিত হয়ে সাধ্যাতীত কর্ম করতে আমাদেরকে নিষেধ করা হয়েছে।’
সহীহুল বুখারী ৭২৯৩ (বুখারী)[১]
