১৮/৩০৩. অধ্যায়ঃ
গণক, জ্যোতিষী ইত্যাদি ভবিষ্যদ্বক্তার নিকট গমন নিষেধ
যারা কাঁকর, যবদানা ইত্যাদি মেরে [ফালনামা খুলে বা হাত চালিয়ে বা হস্তরেখা পড়ে অথবা রাশি গণনা করে] ভাগ্য-ভবিষ্যৎ তথা অজানা ও গায়েবী বিষয়ের খবর বলে, তাদের নিকট এসে ঐ শ্রেণীর কিছু জিজ্ঞাসা করা বৈধ নয়।
রিয়াদুস সলেহিন : ৩/১৬৭৯
রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ৩/১৬৭৯
وعنْ قَبِيصَةَ بن المُخَارِقً رضي اللَّه عنْهُ قَالَ : سمِعْتُ رسُول اللَّه صَلّى االلهُ عَلَيْهِ وسَلَّم يقُولُ :الْعِيَافَةُ ، والطَّيرَةُ ، والطَّرْقُ ، مِنَ الجِبْتِ « .رواهُ أبو داود بإسناد حسن ، وقال : الطَّرْقُ : هُوَ الزَّجْرُ ، أيْ : زجْرُ الطَّيْرِ ، وهُوَ أنْ يَتَيمَّنَ أوْ يتَشاءَمَبِطَيرانِهِ ، فَإنْ طَار إلى جهةِ الْيمِينَ تَيَمَّنَ ، وَإنْ طَارَ إلى جهةِ الْيَسَارِ تَشَاءَم: قال أبو داود : » وَالْعِيافَةُ«:الخَطُّ . قال الجَوْهَريُّ في » الصِّحاح « : الجِبْتُ آَلِمةٌ تَقَع على الصَّنَم والكَاهِن والسَّاحِرِ ونَحْوِ ذلكَ .) ضعيف ( . ] فيه : حيان بن علاء ، وهو مجهول [ .
কাবীসাহ্ ইবনুল মুখারিক্ব (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) কে আমি বলতে শুনেছিঃ ’ইয়াফাহ’ অর্থাৎ রেখা টেনে, ’তিয়ারাহ’ অর্থাৎ কোন কিছু দর্শন করে এবং ’তারক’ অর্থাৎ পাখি দিয়ে মঙ্গল-অমঙ্গল নির্ণয় আল্লাহর সাথে বিদ্রোহিতামূলক কাজ।[১]
আমি [আলবানী) বলছিঃ তিনি এরূপই বলেছেন অথচ এর সনদে হাইয়্যান ইবনু আলা রয়েছেন তিনি মাজহূল। দেখুন ‘‘গায়াতুল মারাম’’ [২৯৯)।
