১৮/৩০৫. অধ্যায়ঃ
রিয়াদুস সালেহীন হাদিস ২/১৬৮৮ - ছবিযুক্ত পর্দা ও আল্লাহর সৃষ্টির অনুরূপ
পাথর, দেওয়াল, ছাদ, মুদ্রা ইত্যাদিতে প্রাণীর মূর্তি খোদাই করা হারাম। অনুরূপভাবে দেওয়াল, ছাদ, বিছানা, বালিশ, পর্দা, পাগড়ী, কাপড় ইত্যাদিতে প্রাণীর চিত্র অঙ্কন করা হারাম এবং মূর্তি ছবি নষ্ট করার নির্দেশ
ছবিযুক্ত পর্দা: আল্লাহর সৃষ্টির অনুরূপ বানানোর সতর্কতা
রিয়াদুস সালেহীন : ২/১৬৮৮
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ২/১৬৮৮
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنهَا، قَالَتْ: قَدِمَ رَسُول اللهِ ﷺ مِنْ سَفَرٍ، وَقَدْ سَتَرْتُ سَهْوَةً لِي بِقِرامٍ فِيهِ تَمَاثيلُ، فَلَمَّا رَآهُ رَسُول اللهِ ﷺ تَلَوَّنَ وَجْهُهُ، وَقَالَ: «يَا عَائِشَةُ، أَشَدُّ النَّاسِ عَذَاباً عِندَ اللهِ يَوْمَ القِيَامَةِ الَّذِينَ يُضَاهُونَ بِخَلْقِ اللهِ» قَالَتْ: فَقَطَعْنَاهُ فَجَعَلْنَا مِنهُ وِسَادَةً أَوْ وِسَادَتَيْنِ. متفق عليه
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, নবী (ﷺ) [তাবূক যুদ্ধের] সফর থেকে ফিরে এলেন। আমি আমার কক্ষের তাক বা জানালায় পাতলা কাপড়ের পর্দা টাঙ্গিয়ে ছিলাম; তাতে ছিল [প্রাণীর] অনেকগুলি চিত্র। রাসূলুল্লাহ (ﷺ) যখন ওটা দেখলেন, তখন তাঁর চেহারা পরিবর্তন হয়ে গেল। তিনি বললেন, ’’হে আয়েশা! কেয়ামতের দিন সেসব মানুষের সবচেয়ে বেশি শাস্তি হবে, যারা আল্লাহর সৃষ্টির অনুরূপ তৈরি করবে।’’ আয়েশা (রাঃ) বলেন, ’সুতরাং আমরা তা ছিঁড়ে ফেললাম এবং তা দিয়ে একটি বা দু’টি হেলান-বালিশ তৈরি করলাম।’(বুখারী ও মুসলিম)[১]
সহীহুল বুখারী ৫৯৫৪, মুসলিম ২১০৭
রিয়াদুস সালেহীন হাদিস ২/১৬৮৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী صلى الله عليه وسلم সফর থেকে ফিরে দেখলেন তাঁর ঘরের তাক বা জানালায় একটি পাতলা পর্দা টাঙানো, তাতে প্রাণীর ছবি ছিল। এটি দেখে তাঁর চেহারা বদলে গেল। তিনি বললেন, কিয়ামতের দিন কঠিন শাস্তি হবে তাদের, যারা আল্লাহর সৃষ্টির অনুরূপ তৈরি করে। এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই কাপড় ছিঁড়ে ফেললেন এবং তা দিয়ে এক বা দুইটি হেলান-বালিশ বানালেন। হাদিসটি শুধু ছবি তৈরির বিষয় নয়, ঘরে ছবিযুক্ত জিনিস ঝুলিয়ে রাখার ব্যাপারেও সতর্ক করে। এখানে নবী صلى الله عليه وسلم-এর অসন্তোষ সরাসরি দেখা যায়। শিক্ষা হলো—প্রাণীর ছবিযুক্ত সাজসজ্জা থেকে দূরে থাকা এবং ভুল বুঝলে তা সংশোধন করা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ঘরে প্রাণীর ছবিযুক্ত পর্দা টাঙানো নিয়ে সতর্কতা এসেছে।
- আল্লাহর সৃষ্টির অনুরূপ বানানোর বিষয়ে নবী صلى الله عليه وسلم কঠোর সতর্ক করেছেন।
- ভুল বুঝলে তা রেখে না দিয়ে সংশোধন করা উচিত।
- ঘরের সাজসজ্জাতেও ইসলামী আদব মানা দরকার।
