১৮/৩০৫. অধ্যায়ঃ

রিয়াদুস সালেহীন হাদিস ৯/১৬৯৫ - কুকুরছানা ও জিব্রীলের না আসার ঘটনা

পাথর, দেওয়াল, ছাদ, মুদ্রা ইত্যাদিতে প্রাণীর মূর্তি খোদাই করা হারাম। অনুরূপভাবে দেওয়াল, ছাদ, বিছানা, বালিশ, পর্দা, পাগড়ী, কাপড় ইত্যাদিতে প্রাণীর চিত্র অঙ্কন করা হারাম এবং মূর্তি ছবি নষ্ট করার নির্দেশ

কুকুরছানা ঘরে থাকলে ফেরেশতা প্রবেশ করেন না: জিব্রীলের ঘটনা

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৯/১৬৯৫

وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنهَا، قَالَتْ : وَاعَدَ رَسُولَ اللهِ ﷺ جِبرِيلُ عليه السلام، في سَاعَةٍ أَنْ يَأتِيَهُ، فَجَاءتْ تِلْكَ السَّاعَةُ وَلَمْ يَأتِهِ ! قَالَتْ : وَكَانَ بِيَدِهِ عَصاً، فَطَرَحَهَا مِنْ يَدِهِ وَهُوَ يَقُولُ : «مَا يُخْلِفُ اللهُ وَعْدَهُ وَلاَ رُسُلُهُ». ثُمَّ التَفَتَ، فَإِذَا جَرْوُ كَلْبٍ تَحْتَ سَرِيرِهِ. فَقَالَ: «مَتَى دَخَلَ هَذَا الكَلْبُ؟» فَقُلْتُ : وَاللهِ مَا دَرَيْتُ بِهِ، فَأَمَرَ بِهِ فَأُخْرِجَ، فَجَاءَهُ جِبْرِيلُ عليه السلام، فَقَالَ رَسُولُ اللهِ ﷺ: «وَعَدْتَنِي، فَجَلَسْتُ لَكَ وَلَمْ تَأَتِنِي» فَقَالَ: مَنَعَنِي الكَلْبُ الَّذِي كَانَ فِي بَيْتِكَ، إِنَّا لاَ نَدْخُلُ بَيْتاً فِيهِ كَلْبٌ وَلاَ صُورَةٌ. رواه مسلم

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, একদা জিব্রীল (আঃ) আল্লাহর রাসূল (ﷺ)-এর সঙ্গে কোন এক সময়ে সাক্ষাৎ করার জন্য ওয়াদা করেন। সুতরাং সে নির্ধারিত সময়টি এসে পৌঁছল; কিন্তু জিব্রীল (আঃ) আসলেন না। আয়েশা (রাঃ) বলেন, নবী (ﷺ)-এর হাতে একটি লাঠি ছিল। তিনি তা ফেলে দিলেন এবং বললেন, ’’আল্লাহ নিজ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না এবং তাঁর দূতগণও না।’’তারপর তিনি ফিরে দৃষ্টি নিক্ষেপ করে দেখতে পেলেন যে, তাঁর খাটের নীচে একটি কুকুর ছানা বসে আছে। তখন তিনি বললেন, ’’এ কুকুরটি কখন এখানে ঢুকে পড়েছে?’’ [আয়েশা (রাঃ) বলেন] আমি বললাম, ’আল্লাহর কসম! আমি ওর ব্যাপারে জানতেই পারিনি।’ সুতরাং তিনি আদেশ দিলে ওটাকে বাইরে বের করা হল।তারপর জিব্রীল (আঃ)-এর আগমন ঘটল। তখন আল্লাহর রাসূল (ﷺ) [অভিযোগ করে] বললেন, ’’আপনি আমার সঙ্গে ওয়াদা করেছিলেন, আর আমি আপনার প্রতীক্ষায় বসেছিলাম, অথচ আপনি আসলেন না?’’ জিব্রীল (আঃ) বললেন, ’আমাকে ঐ কুকুর ছানাটি [ঘরে ঢুকতে] বাধা দিয়েছিল; যেটা আপনার ঘরের মধ্যে ছিল। নিশ্চয় আমরা সে ঘরে প্রবেশ করি না, যে ঘরে কুকুর কিংবা কোন ছবি বা মূর্তি থাকে।’ (মুসলিম) [১]

মুসলিম ২১০৪, আহমাদ ২৪৫৭৬

অনুবাদের উৎস

সংকলক:
মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্‌-নাবাবী (রহ.)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

রিয়াদুস সালেহীন হাদিস ৯/১৬৯৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, জিব্রীল আলাইহিস সালাম নির্দিষ্ট সময়ে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর কাছে আসার কথা ছিল, কিন্তু আসেননি। নবী صلى الله عليه وسلم বললেন, আল্লাহ ও তাঁর দূতগণ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। পরে দেখা গেল, তাঁর খাটের নিচে একটি কুকুরছানা আছে, যা আয়েশা রাদিয়াল্লাহু আনহা জানতেন না। কুকুরছানাটি বের করে দেওয়া হলে জিব্রীল আসেন এবং বলেন, ঘরে থাকা কুকুর আমাকে প্রবেশ করতে বাধা দিয়েছিল; আমরা এমন ঘরে প্রবেশ করি না যেখানে কুকুর বা ছবি থাকে। এই হাদিস ঘরের বিষয়ে আরও বাস্তব শিক্ষা দেয়। কখনো অজান্তেও এমন কিছু থাকতে পারে, যা রহমতের ফেরেশতার আগমনে বাধা হয়। তাই ঘর পরিষ্কার রাখা, অপ্রয়োজনীয় ছবি-মূর্তি ও কুকুর ঘরে না রাখা—এসব বিষয়ে সচেতন থাকা জরুরি।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ঘরে অজান্তে কুকুর থাকলেও ফেরেশতা প্রবেশে বাধা হতে পারে।
  • নবী صلى الله عليه وسلم আল্লাহ ও তাঁর দূতদের প্রতিশ্রুতি সম্পর্কে সুন্দর বিশ্বাস প্রকাশ করেছেন।
  • ভুল ধরা পড়লে তা দ্রুত সংশোধন করা উচিত।
  • ঘরের ভেতরের জিনিস সম্পর্কে সচেতন থাকা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন