১৮/৩১৫. অধ্যায়ঃ

ইচ্ছাকৃত মিথ্যা কসম খাওয়া কঠোর নিষিদ্ধ

রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ৩/১৭২৩

وَعَنْ عَبدِ اللهِ بنِ عَمرِو بنِ العَاصِ رَضِيَ اللهُ عَنهُمَا، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم، قَالَ: «الكَبَائِرُ : الإِشْرَاكُ بِاللهِ، وَعُقُوقُ الوَالِدَيْنِ، وَقَتْلُ النَّفْسِ، وَاليَمِينُ الغَمُوسُ» . رواه البخاريوَفِي رِوَايَةٍ لَهُ : أَنَّ أَعْرَابِيّاً جَاءَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم، فَقَالَ: يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم مَا الكَبَائِرُ ؟ قَالَ: «الإِشْرَاكُ بِاللهِ» قَالَ: ثُمَّ مَاذَا ؟ قَالَ: «اليَمِينُ الغَمُوسُ» قُلْتُ : وَمَا اليَمِينُ الغَمُوسُ ؟ قَالَ: «الَّذِي يَقْتَطِعُ مَالَ امْرِئٍ مُسْلِمٍ !» يَعنِي: بِيَمِينٍ هُوَ فِيهَا كَاذِبٌ

আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ’স (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেছেন, ’’কাবীরাহ গোনাহ হচ্ছে আল্লাহর সাথে শির্ক করা। মাতা-পিতার অবাধ্যাচরণ করা, [অন্যায় ভাবে] কোন প্রাণ হত্যা করা, মিথ্যা কসম খাওয়া।’’(বুখারী)[১]এর অন্য বর্ণনায় আছে, জনৈক মরুবাসী নবী (ﷺ)-এর নিকট এসে জিজ্ঞাসা করল, ’মহাপাপ কি কি? হে আল্লাহর রাসূল!’ তিনি বললেন, ’’আল্লাহর সাথে শির্ক [অংশীদার স্থাপন] করা।’’ সে বলল, ’তারপর কি?’ তিনি বললেন, ’’মিথ্যা কসম।’’ [সে বলল,] আমি বললাম, ’মিথ্যা কসম কি?’ তিনি বললেন, ’’যার দ্বারা মুসলিমের মাল আত্মসাৎ করা হয়।’’ অর্থাৎ এমন কসম দ্বারা, যাতে সে মিথ্যাবাদী থাকে।

সহীহুল বুখারী ৬৬৭৫, ৬৮৭০, ৬৯২০, তিরমিযী ৩০২১, নাসায়ী ৪০১১, আহমাদ ৬৮৪৫, ৬৯৬৫, দারেমী ২৩৬০

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন