১৮/৩২০. অধ্যায়ঃ
রিয়াদুস সালেহীন হাদিস ১/১৭৩৩ - নিষিদ্ধ বিষয়াবলী
রাজা বা অন্য কোন নেতৃস্থানীয় মানুষকে ‘রাজাধিরাজ’ বলা হারাম। কেননা, মহান আল্লাহ ব্যতীত ঐ গুণে কেউ গুণান্বিত হতে পারে না
রিয়াদুস সালেহীন : ১/১৭৩৩
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ১/১৭৩৩
وَعَنْ أَبي هُرَيرَةَ رضي الله عنه عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: «إِنَّ أَخْنَعَ اسْمٍ عِنْدَ اللهِ ـ عَزَّ وَجَلَّ ـ رَجُلٌ تَسَمَّى مَلِكَ الأَمْلاَكِ». متفق عليه. قال سُفيانُ بن عُيَيْنَةَ : «مَلِكُ الأَمْلاَكِ» مِثْلُ : شَاهِنْ شَاهِ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন, ’’আল্লাহ আয্যা অজাল্লার নিকট নিকৃষ্টতম নাম সেই ব্যক্তির, যে নিজের নাম রাখে রাজাধিরাজ।’’(বুখারী ও মুসলিম)[১] ’সুফয়ান ইবনে উয়াইনা (রহঃ) বলেন, ’মালিকুল আমলাক’ যেমন ’শাহানশাহ’।
সহীহুল বুখারী ৬২০৫, ৬২০৬, মুসলিম ২১৪৩, তিরমিযী ২৮৩৭, আবূ দাউদ ৪৯৬১, আহমাদ ৭২৮৫, ২৭৩৯৩
অনুবাদের উৎস
- সংকলক:
- মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্-নাবাবী (রহ.)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
