১৮/৩৪১. অধ্যায়ঃ

বিনা ওযরে নামাযে এদিক-ওদিক তাকানো মাকরূহ

রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ২/১৭৬৫

وَعَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهَ قَالَ: قَالَ لي رسُولُ اللهِ صلى الله عليه وسلم: إِيَّاكَ وَالالْتِفَاتَ في الصَّلاَةِ، فَإِنَّ الالْتِفَاتَ في الصَّلاةِ هَلَكَةٌ، فإِنْ كَان لابُدَّ، فَفي التَّطَوُّعِ لا في الْفَرِيضَةِ

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

আমাকে রাসূলুল্লাহ (ﷺ) বললেন: সালাতরত অবস্থায় এদিক-সেদিক তাকিও না। কেননা নামাযের ভিতর এদিক-সেদিক দৃষ্টিপাত একটি বিপর্যয়। যদি ডানে-বামে তাকানো ছাড়া কোন উপায় না থাকে তবে তা নফল সালাতে কর, কিন্তু ফরজ সালাতে তা করা যাবে না। [১]

আমি [আলবানী) বলছিঃ আসলে এরূপই আর সম্ভবত তিরমিযীর কোন কোন ছাপাতে এরূপই এসেছে। কিন্তু বূলাক ছাপায় [১/১১৬) হাদীসুন হাসানুন বলা হয়েছে আর তার টীকাতে [বাদাল ছাপায়) হাসান গারীব উল্লেখ করা হয়েছে। আপনি বলুনঃ অর্থাৎ দুর্বল আর হাদীসটির সনদের অবস্থার পরিপ্রেক্ষিতে এটিই বেশী উপযোগী। কারণ এর মধ্যে দুর্বলতা রয়েছে এবং সনদে বিচ্ছিন্নিতাও রয়েছে। আমি ‘‘মিশকাত’’ গ্রন্থের টীকা [১৭২, ৪৬৫, ৯৯৭) এবং ‘‘আত্তারগীব’’ গ্রন্থে [১/১৯১) তা বর্ণনা করেছি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন