১/২০. অধ্যায়ঃ
রিয়াদুস সালেহীন হাদিস ৩/১৮০ - একজনের হিদায়াত লাল উটের চেয়েও উত্তম
মঙ্গলের প্রতি পথ-নির্দেশনা এবং সৎপথ অথবা অসৎপথের দিকে আহ্বান করার বিবরণ
আল্লাহ তা‘আলা বলেন,﴾ وَٱدۡعُ إِلَىٰ رَبِّكَۖ ﴿ [القصص: ٨٧]অর্থাৎ “তুমি তোমার প্রতিপালকের দিকে আহ্বান কর।” (সূরা ক্বাসাস ৮৭ আয়াত)তিনি আরো বলেন,﴾ ٱدۡعُ إِلَىٰ سَبِيلِ رَبِّكَ بِٱلۡحِكۡمَةِ وَٱلۡمَوۡعِظَةِ ٱلۡحَسَنَةِۖ ﴿ [النحل: ١٢٥]অর্থাৎ “তুমি মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান কর হিকমত ও সদুপদেশ দ্বারা।” (সূরা নাহল ১২৫ আয়াত)তিনি আরো বলেন,﴾ۘ وَتَعَاوَنُواْ عَلَى ٱلۡبِرِّ وَٱلتَّقۡوَىٰۖ ﴿ [المائدة: ٢]অর্থাৎ “সৎকাজ ও আত্মসংযমে তোমরা পরস্পর সহযোগিতা কর।” (সূরা মায়েদাহ ২ আয়াত)তিনি অন্যত্র বলেছেন,﴾ وَلۡتَكُن مِّنكُمۡ أُمَّةٞ يَدۡعُونَ إِلَى ٱلۡخَيۡرِ ﴿ [ال عمران: ١٠٤]অর্থাৎ “তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত, যারা (লোককে) কল্যাণের দিকে আহবান করবে।” (সূরা আলে ইমরান ১০৪ আয়াত)
একজন মানুষকে হিদায়াতের পথে ডাকা: দাওয়াতের অমূল্য শিক্ষা
রিয়াদুস সালেহীন : ৩/১৮০
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৩/১৮০
وَعَنْ أَبِي العَبَّاسِ سَهلِ بنِ سَعدٍ السَّاعِدِيْ رضي الله عنه : أنَّ رَسُولَ الله ﷺ، قَالَ يَومَ خَيبَر: «لأُعْطِيَنَّ الرَّايَةَ غَداً رَجلاً يَفْتَحُ الله عَلَى يَدَيهِ، يُحبُّ اللهَ وَرَسولَهُ، ويُحِبُّهُ اللهُ وَرَسُولُهُ»، فَبَاتَ النَّاسُ يَدُوكُونَ لَيْلَتَهُمْ أيُّهُمْ يُعْطَاهَا . فَلَمَّا أصْبَحَ النَّاسُ غَدَوْا عَلَى رسولِ الله ﷺ كُلُّهُمْ يَرْجُو أنْ يُعْطَاهَا. فَقَالَ: «أينَ عَلِيُّ ابنُ أَبي طالب؟» فقيلَ: يَا رسولَ الله، هُوَ يَشْتَكي عَيْنَيهِ. قَالَ: «فَأَرْسِلُوا إِلَيْه» فَأُتِيَ بِهِ فَبَصَقَ رسولُ الله ﷺ في عَيْنَيْهِ، وَدَعَا لَهُ فَبَرِىءَ حَتَّى كأنْ لَمْ يكُن بِهِ وَجَعٌ، فأعْطاهُ الرَّايَةَ . فقَالَ عَليٌّ رضي الله عنه: يَا رَسُول اللهِ، أقاتِلُهمْ حَتَّى يَكُونُوا مِثْلَنَا؟ فَقَالَ: «انْفُذْ عَلَى رِسْلِكَ حَتَّى تَنْزِلَ بسَاحَتهمْ، ثُمَّ ادْعُهُمْ إِلَى الإسْلاَمِ، وَأخْبِرْهُمْ بِمَا يَجِبُ عَلَيْهِمْ مِنْ حَقِّ اللهِ تَعَالَى فِيهِ، فَوَالله لأَنْ يَهْدِيَ اللهُ بِكَ رَجُلاً وَاحِداً خَيرٌ لَكَ مِنْ حُمْرِ النَّعَم». مُتَّفَقٌ عَلَيهِ
আবূল আব্বাস সাহ্ল ইবনু সা‘দ সায়েদী (রাঃ) হতে বর্ণিতঃ
আবূল আব্বাস সাহ্ল ইবনু সা’দ সায়েদী (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ) খায়বার (যুদ্ধের) দিন বললেন, ’’নিশ্চয় আমি আগামীকাল যুদ্ধ-পতাকা এমন এক ব্যক্তিকে দেব, যার হাতে আল্লাহ বিজয় দান করবেন, আর সে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসূলকে ভালবাসে এবং আল্লাহ ও তাঁর রাসূলও তাকে ভালবাসেন।’’ অতঃপর লোকেরা এই আলোচনা করতে করতে রাত কাটিয়ে দিল যে, তাদের মধ্যে কোন ব্যক্তিকে এটা দেওয়া হবে।অতঃপর সকালে তাঁরা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট গেল। তাদের প্রত্যেকেরই এই আকাঙ্ক্ষা ছিল যে, পতাকা তাকে দেওয়া হোক। কিন্তু তিনি জিজ্ঞাসা করলেন, ’’আলী ইবনু আবী ত্বালেব কোথায়?’’ তাঁকে বলা হল, ’হে আল্লাহর রাসূল! তাঁর চক্ষুদ্বয়ে ব্যথা হচ্ছে।’ তিনি বললেন, ’’তাকে ডেকে পাঠাও।’’ সুতরাং তাঁকে ডেকে আনা হল। তারপর রাসূলুল্লাহ (ﷺ) তাঁর চক্ষুদ্বয়ে থুতু লাগিয়ে দিলেন এবং তাঁর জন্য দো’আ করলেন। ফলে তিনি এমন সুস্থ হয়ে গেলেন; যেন তাঁর কোন ব্যথাই ছিল না। অতঃপর তিনি তাঁকে যুদ্ধ-পতাকা দিলেন।আলী (রাঃ) বললেন, ’হে আল্লাহর রাসূল! তাঁরা আমাদের মত (মুসলিম) না হওয়া পর্যন্ত কি আমি তাদের বিরুদ্ধে লড়তে থাকব?’ তিনি বললেন, ’’তুমি প্রশান্ত হয়ে চলতে থাক; যতক্ষণ না তাদের নগর-প্রাঙ্গনে অবতরণ করেছ। অতঃপর তাদেরকে ইসলামের দিকে আহ্বান কর এবং তাদের উপর ইসলামে আল্লাহর যে জরুরি হক রয়েছে তাদেরকে সে ব্যাপারে অবগত করাও। আল্লাহর কসম! যদি আল্লাহ তা’আলা তোমার দ্বারা একটি মানুষকে হিদায়াত করেন, তাহলে তা তোমার জন্য (আরবের শ্রেষ্ঠ সম্পদ) লাল উঁটনী অপেক্ষাও উত্তম।’’[১]
সহীহুল বুখারী ২৯৪২, ৩০০৯, ৩৭০১, ৪২১০, মুসলিম ২৪০৬, আবূ দাউদ ৩৬৬১, আহমাদ ২২৩১৪
রিয়াদুস সালেহীন হাদিস ৩/১৮০-এর সারসংক্ষেপ
মূল বিষয়: দাওয়াত। এই হাদিসে খায়বারের দিনে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, তিনি যুদ্ধ-পতাকা এমন একজনকে দেবেন, যার হাতে আল্লাহ বিজয় দেবেন; সে আল্লাহ ও তাঁর রাসূলকে ভালোবাসে এবং আল্লাহ ও তাঁর রাসূলও তাকে ভালোবাসেন। পরদিন আলী (রাঃ)-কে ডাকা হয়। তাঁর চোখে ব্যথা ছিল। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাঁর চোখে থুতু লাগিয়ে দোয়া করেন, ফলে তিনি সুস্থ হন এবং তাঁকে পতাকা দেওয়া হয়। আলী (রাঃ) জিজ্ঞাসা করেন, তিনি কি তাদের সঙ্গে যুদ্ধ করবেন যতক্ষণ না তারা মুসলিমদের মতো হয়। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাঁকে ধীরে এগোতে, তাদের এলাকায় গিয়ে ইসলামের দিকে আহ্বান করতে এবং আল্লাহর হক জানাতে বলেন। এরপর বলেন, একজন মানুষও যদি তোমার মাধ্যমে হিদায়াত পায়, তা লাল উটের চেয়েও উত্তম।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দাওয়াতের আগে মানুষকে ইসলামের দিকে আহ্বান করা গুরুত্বপূর্ণ।
- হিদায়াত আল্লাহর পক্ষ থেকে আসে, মানুষ শুধু মাধ্যম হতে পারে।
- একজন মানুষের হিদায়াতও বড় কল্যাণ।
- শান্তভাবে, বুঝিয়ে এবং দায়িত্বের কথা জানিয়ে দাওয়াত দিতে হয়।
