১৮/৩৬২. অধ্যায়ঃ
রিয়াদুস সালেহীন হাদিস ১/১৮০২ - সাত ধ্বংসকারী গুনাহ থেকে সতর্কতা
যাদু-বিদ্যা কঠোরভাবে হারাম
মহান আল্লাহ বলেন,﴾وَمَا كَفَرَ سُلَيْمَانُ وَلَٰكِنَّ الشَّيَاطِينَ كَفَرُوا يُعَلِّمُونَ النَّاسَ السِّحْرَ﴿ [البقرة: ١٠٢]অর্থাৎ সুলায়মান কুফরী করেনি। বরং শয়তানরাই কুফরী করেছিল; তারা মানুষকে যাদু শিক্ষা দিত।(সূরা বাকারাহ ১০২ আয়াত)
সাত ধ্বংসকারী গুনাহ: যে কাজগুলো থেকে দূরে থাকতে বলা হয়েছে
রিয়াদুস সালেহীন : ১/১৮০২
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ১/১৮০২
وَعَنْ أَبي هُرَيرَةَ رضي الله عنه عَنِ النَّبِيّ ﷺ، قَالَ: «اِجْتَنِبُوا السَّبْعَ الْمُوبِقَاتِ». قَالُوا : يَا رَسُولَ اللهِ ﷺ، وَمَا هُنَّ ؟ قَالَ: «الشِّرْكُ بِاللهِ، وَالسِّحْرُ، وَقَتْلُ النَّفْسِ الَّتِي حَرَّمَ اللهُ إِلاَّ بِالحَقِّ، وَأَكْلُ الرِّبَا، وَأَكْلُ مَالِ اليَتِيمِ، وَالتَّوَلِّي يَوْمَ الزَّحْفِ، وَقَذْفُ المُحْصَنَاتِ المُؤْمِنَاتِ الغَافِلاَتِ». متفق عَلَيْهِ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন, ’’তোমরা সাত প্রকার সর্বনাশী কর্ম থেকে দূরে থাক।’’ লোকেরা বলল, ’সেগুলো কি কি হে আল্লাহর রাসূল!’ তিনি বললেন,[১] ’’আল্লাহর সাথে শির্ক করা।[২] যাদু করা।[৩] অন্যায়ভাবে এমন জীবন হত্যা করা, যাকে আল্লাহ হারাম করেছেন।[৪] সুদ খাওয়া।[৫] এতীমের ধন-সম্পদ ভক্ষণ করা।[৬] ধর্মযুদ্ধ কালীন সময়ে [রণক্ষেত্র] থেকে পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করা।[৭] সতী-সাধ্বী উদাসীনা মু’মিনা নারীদের চরিত্রে মিথ্যা কলঙ্ক আরোপ করা।’’(বুখারী-মুসলিম)
সহীহুল বুখারী ২৭৬৬, ২৭৬৭, ৫৭৬৪, ৬৮৫৭, মুসলিম ৮৯, নাসায়ী ৩৬৭১, আবূ দাউদ ২৮৭৪
অনুবাদের উৎস
- সংকলক:
- মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্-নাবাবী (রহ.)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
রিয়াদুস সালেহীন হাদিস ১/১৮০২-এর সারসংক্ষেপ
এই হাদিসে নবী (صلى الله عليه وسلم) সাতটি সর্বনাশী কাজ থেকে বাঁচতে বলেছেন। এগুলো হলো আল্লাহর সাথে শির্ক করা, যাদু করা, অন্যায়ভাবে প্রাণ হত্যা করা, সুদ খাওয়া, এতীমের ধন-সম্পদ ভক্ষণ করা, যুদ্ধের সময় পিঠ দেখিয়ে পালানো এবং সতী-সাধ্বী মুমিনা নারীদের চরিত্রে মিথ্যা অপবাদ দেওয়া। হাদিসের ভাষা খুব শক্ত, কারণ কাজগুলো মানুষের ঈমান, সমাজ, সম্পদ ও সম্মানকে নষ্ট করে। সাত ধ্বংসকারী গুনাহ সম্পর্কে এই হাদিস শুধু তালিকা দেয় না; বরং একজন মুসলিমকে নিজের বিশ্বাস, লেনদেন, কথা ও আচরণ যাচাই করতে শেখায়। বিশেষ করে সুদ, এতীমের সম্পদ এবং অপবাদ—এগুলো মানুষের হক নষ্ট করে। তাই এসব থেকে সচেতনভাবে দূরে থাকা জরুরি।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- শির্ক ও যাদু ঈমানের জন্য বড় বিপদ।
- অন্যায়ভাবে প্রাণ হত্যা ও অপবাদ মানুষের হক নষ্ট করে।
- সুদ খাওয়া ও এতীমের সম্পদ ভক্ষণ থেকে দূরে থাকা জরুরি।
- বড় গুনাহের বিষয়ে অজ্ঞতা নয়, সতর্কতা দরকার।
