১৯/৩৭০. অধ্যায়ঃ
রিয়াদুস সালেহীন হাদিস ৩৩/১৮৪৯ - বিবিধ চিত্তকর্ষী হাদিসসমূহ
দাজ্জাল ও কিয়ামতের নিদর্শনাবলী সম্পর্কে
রিয়াদুস সালেহীন : ৩৩/১৮৪৯
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৩৩/১৮৪৯
وَعَنْه، عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: «عَجِبَ اللهُ - عَزَّ وَجَلَّ - مِنْ قَومٍ يَدْخُلُونَ الجَنَّةَ فِي السَّلاسِلِ». رواه البخاري.
উক্ত রাবী (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন, ’’আল্লাহ আয্যা অজাল্ল সেই সম্প্রদায়ের ব্যাপারে বিস্মিত হন, যারা শিকল পরিহিত অবস্থায় জান্নাতে প্রবেশ করবে।’’(বুখারী)[১] অর্থাৎ তাদেরকে বন্দী করা হবে, তারপর তাদের শিকল দিয়ে বাঁধা হবে, অতঃপর তারা মুসলিম হয়ে জান্নাতে প্রবেশ করবে।
সহীহুল বুখারী ৩০১০, ৪৫৫৭, আবূ দাউদ ২৬৭৭, আহমাদ ৭৯৫৩, ৯০১৮, ৯৪৯০, ৯৫৭৯
অনুবাদের উৎস
- সংকলক:
- মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্-নাবাবী (রহ.)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
