১/২৭. অধ্যায়ঃ

রিয়াদুস সালেহীন হাদিস ৭/২৩৩ - ইমামের নামাজ সংক্ষিপ্ত করার আদব

মুসলিমদের মান-মর্যাদার প্রতি শ্রদ্ধা-প্রদর্শন ও তাদের অধিকার-রক্ষা এবং তাদের প্রতি দয়া-দাক্ষিণ্যের গুরুত্ব

আল্লাহ তা‘আলা বলেন,﴾ وَمَن يُعَظِّمۡ حُرُمَٰتِ ٱللَّهِ فَهُوَ خَيۡرٞ لَّهُۥ عِندَ رَبِّهِۦۗ ﴿ [الحج: ٣٠]অর্থাৎ “কেউ আল্লাহর (দ্বীনের) প্রতীকসমূহের সম্মান করলে তার প্রতিপালকের নিকট তার জন্য এটাই উত্তম।” (সূরা হাজ্জ্ব ৩০ আয়াত)আরো বলেন,﴾وَمَن يُعَظِّمۡ شَعَٰٓئِرَ ٱللَّهِ فَإِنَّهَا مِن تَقۡوَى ٱلۡقُلُوبِ ﴿ [الحج: ٣٢]অর্থাৎ “কেউ আল্লাহর (দ্বীনের) প্রতীকসমূহের সম্মান করলে এটা তো তার হৃদয়ের সংযমশীলতারই বহিঃপ্রকাশ।” (সূরা হাজ্জ্ব ৩২ আয়াত)তিনি বলেন,﴾ وَٱخۡفِضۡ جَنَاحَكَ لِمَنِ ٱتَّبَعَكَ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ ٢١٥ ﴿ [الشعراء: ٢١٥]অর্থাৎ “বিশ্বাসীদের জন্য তুমি তোমার বাহুকে অবনমিত রাখ।” (হিজ্‌র ৮৮আয়াত)তিনি আরো বলেন,﴾مَن قَتَلَ نَفۡسَۢا بِغَيۡرِ نَفۡسٍ أَوۡ فَسَادٖ فِي ٱلۡأَرۡضِ فَكَأَنَّمَا قَتَلَ ٱلنَّاسَ جَمِيعٗا وَمَنۡ أَحۡيَاهَا فَكَأَنَّمَآ أَحۡيَا ٱلنَّاسَ جَمِيعٗاۚ ﴿ [المائ‍دة: ٣٢]অর্থাৎ “যে ব্যক্তি নরহত্যা অথবা পৃথিবীতে ধ্বংসাত্মক কাজ করার দণ্ডদান উদ্দেশ্য ছাড়া কাউকে হত্যা করল, সে যেন পৃথিবীর সকল মানুষকেই হত্যা করল। আর কেউ কারো প্রাণরক্ষা করলে সে যেন পৃথিবীর সকল মানুষের প্রাণ রক্ষা করল।” (সূরা মায়েদাহ ৩২ আয়াত)

জামাতে নামাজ সংক্ষিপ্ত করা: ইমামের দয়া ও দায়িত্ব

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৭/২৩৩

وعن أَبي هُريرةَ رضي اللَّه عنه، أَنَّ رسولَ اللَّه صَلّى االلهُ عَلَيْهِ وسَلَّم قال : «إِذا صلى أَحدُآُمْ للنَّاسِفلْيُخَفِّفْ، فَإِنَّ فِيهِمْ الضَّعِيفَ وَالسقيمَ والْكَبِيرَ. وإِذَا صَلَّى أَحَدُآُمْ لِنَفْسِهِ فَلْيطَوِّل ما شَاءَ» متفقٌ عليه. وفي روايةٍ : «وذَا الْحاجَةِ».

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ’’তোমাদের কেউ যখন লোকদের নিয়ে নামাজ পড়ে, তখন সে যেন সংক্ষেপ করে। কারণ তাদের মাঝে দুর্বল, অসুস্থ ও বৃদ্ধ লোক থাকে। আর যখন কেউ একাকী নামাজ পড়ে, তখন সে ইচ্ছামত দীর্ঘ করতে পারে।’’ (বুখারী ও মুসলিম) [১]

সহীহুল বুখারী ৭০৩, মুসলিম ৪৬৭, তিরমিযী ২৩৬, নাসায়ী ৮২৩, আবূ দাউদ ৭৯৪, ৭৯৫, আহমাদ ৭৬১১, ২৭৪৪০, ৮৮৬০, ৯৭৪৯, ৯৯৩৩, ১০১৪৪, ১০৫৫৫

রিয়াদুস সালেহীন হাদিস ৭/২৩৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে ইমামের দায়িত্ব ও মানুষের অবস্থার প্রতি খেয়াল রাখার শিক্ষা আছে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, কেউ যখন লোকদের নিয়ে নামাজ পড়ায়, তখন সে যেন নামাজ সংক্ষিপ্ত করে। কারণ জামাতে দুর্বল, অসুস্থ ও বৃদ্ধ মানুষ থাকতে পারে। আর কেউ যখন একা নামাজ পড়ে, তখন সে চাইলে দীর্ঘ করতে পারে। এখানে নামাজের গুরুত্ব কমানো হয়নি; বরং জামাতে থাকা মানুষের কষ্টের কথা বিবেচনা করতে বলা হয়েছে। একজন ইমাম শুধু নিজের ইচ্ছা দেখবেন না; তাঁর পেছনে কারা আছে, তাদের অবস্থা কেমন—তা ভাববেন। ইসলামে ইবাদতের সঙ্গে দয়া, সহজতা ও মানুষের প্রতি খেয়াল রাখাও গুরুত্বপূর্ণ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ইমামের উচিত জামাতের মানুষের অবস্থার দিকে খেয়াল রাখা।
  • দুর্বল, অসুস্থ ও বৃদ্ধদের কষ্টের কথা ভাবা দয়ার অংশ।
  • একাকী নামাজে ব্যক্তি চাইলে দীর্ঘ করতে পারে।
  • ইবাদতে সহজতা ও বিবেচনা ইসলামের সুন্দর শিক্ষা।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন