১/২৯. অধ্যায়ঃ

রিয়াদুস সালেহীন হাদিস ২/২৫০ - সহযোগিতা, ইলম ও কুরআন অধ্যয়ন

মুসলিমদের প্রয়োজন পূরণ করার গুরুত্ব

আল্লাহ তা‘আলা বলেন,﴾وَٱفۡعَلُواْ ٱلۡخَيۡرَ لَعَلَّكُمۡ تُفۡلِحُونَ﴿ [الحج: ٧٧]অর্থাৎ “উত্তম কাজ কর; যাতে তোমরা সফলকাম হতে পার।” (সূরা হাজ্জ ৭৭ আয়াত)

সহযোগিতা ও ইলম: মুসলিম জীবনের বড় কল্যাণের পথ

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ২/২৫০

وَعَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه، عَنِ النَّبيّ ﷺ، قَالَ: «مَنْ نَفَّسَ عَنْ مُؤْمِنٍ كُرْبَةً مِنْ كُرَبِ الدُّنيَا، نَفَّسَ الله عَنْهُ كُربَةً مِنْ كُرَبِ يَوْمِ القِيَامَةِ، وَمَنْ يَسَّر عَلَى مُعْسِرٍ يَسَّرَ الله عَلَيهِ في الدُّنْيَا وَالآخِرَةِ، وَمَنْ سَتَرَ مُسْلِماً سَتَرَهُ الله في الدُّنْيَا وَالآخِرَةِ، والله في عَونِ العَبْدِ مَا كَانَ العَبْدُ في عَونِ أخِيهِ، وَمَنْ سَلَكَ طَريقاً يَلْتَمِسُ فِيهِ عِلْماً سَهَّلَ اللهُ لَهُ طَريقاً إِلَى الجَنَّةِ . وَمَا اجْتَمَعَ قَوْمٌ في بَيت مِنْ بُيُوتِ اللهِ تَعَالَى، يَتْلُونَ كِتَابَ اللهِ، وَيَتَدَارَسُونَهُ بَيْنَهُمْ إلاَّ نَزَلَتْ عَلَيْهِمُ السَّكِينَةُ، وَغَشِيتْهُمُ الرَّحْمَةُ، وَحَفَّتْهُمُ المَلاَئِكَةُ، وَذَكَرَهُمُ الله فِيمَنْ عِندَهُ. وَمَنْ بَطَّأ بِهِ عَمَلُهُ لَمْ يُسْرِع بِهِ نَسَبُهُ».رواه مسلم

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেছেন, ’’যে ব্যক্তি কোন মুসলিমের কোন পার্থিব দুর্ভোগ দূরীভূত করবে, আল্লাহ তার কেয়ামতের দিনের দুর্ভোগসমূহের মধ্যে কোন একটি দুর্ভোগ দূর করবেন। আর যে ব্যক্তি কোনো ঋণ পরিশোধে অক্ষম ব্যক্তির প্রতি সহজ করবে, আল্লাহ দুনিয়া ও আখেরাতে তার প্রতি সহজ করবেন। আর যতক্ষণ পর্যন্ত বান্দা তার মুসলিম ভাইয়ের সহযোগিতা করতে থাকে, আল্লাহও সে বান্দার সাহায্য করতে থাকেন। যে ব্যক্তি এমন পথে চলে--যাতে সে (দ্বীনী) বিদ্যা অর্জন করে, তার জন্য আল্লাহ জান্নাতের পথ সহজ করে দেন।আর যখনই কোনো সম্প্রদায় আল্লাহর কোনো এক ঘরে একত্রিত হয়ে আল্লাহর কিতাব পাঠ করে ও নিজেদের মধ্যে তা অধ্যয়ন করে, তখনই (আল্লাহর পক্ষ থেকে) তাদের উপর প্রশান্তি অবতীর্ণ হয়, তাদেরকে (আল্লাহর) রহমত আচ্ছাদিত করে নেয়, ফেরেশতা তাদেরকে ঘিরে নেয় এবং আল্লাহ তাঁর নিকটবর্তী (ফেরেশতা)দের মধ্যে তাদের কথা আলোচনা করেন। আর যাকে তার আমল পশ্চাদ্গামী করেছে (অর্থাৎ নেকীর কাজ করেনি) তার বংশ তাকে অগ্রগামী করতে পারবে না।’’ (মুসলিম) [১]

মুসলিম ২৬৯৯, ২৭০০, তিরমিযী ১৪২৫, ১৯৩, ২৬৪৬, ২৯৪৫, আবূ দাউদ ১৪৫৫, ৪৯৪৬, ইবনু মাজাহ ২২৫, আহমাদ ৭৩৭৯, ৭৮৮২, ১০১১৮, ১০২৯৮, দারেমী ৩৪৪

রিয়াদুস সালেহীন হাদিস ২/২৫০-এর সারসংক্ষেপ

এই হাদিসে অনেকগুলো গুরুত্বপূর্ণ শিক্ষা একসঙ্গে এসেছে। কোনো মুমিনের দুনিয়ার কষ্ট দূর করলে আল্লাহ কিয়ামতের দিনের একটি কষ্ট দূর করবেন। ঋণ পরিশোধে অক্ষম ব্যক্তির প্রতি সহজ করলে আল্লাহ দুনিয়া ও আখিরাতে সহজ করবেন। যে বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে, আল্লাহও তার সাহায্যে থাকেন। এরপর ইলম অর্জনের পথে চলার ফজিলত এবং মসজিদে একত্র হয়ে আল্লাহর কিতাব পাঠ ও অধ্যয়নের মর্যাদা বলা হয়েছে। তাদের উপর প্রশান্তি নেমে আসে, রহমত ঢেকে নেয়, ফেরেশতারা ঘিরে রাখে এবং আল্লাহ তাদের কথা নিকটবর্তীদের মধ্যে আলোচনা করেন। শেষে বলা হয়েছে, আমল পিছিয়ে দিলে বংশ এগিয়ে দিতে পারে না। তাই সাহায্য, ইলম, কুরআন ও আমল—সবই গুরুত্বপূর্ণ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মুসলিমের কষ্ট দূর করা আখিরাতের কল্যাণের কারণ হতে পারে।
  • অক্ষম ঋণগ্রস্তকে সহজ করা দয়া ও নরম আচরণের শিক্ষা দেয়।
  • ইলম অর্জনের পথে চলা জান্নাতের পথ সহজ হওয়ার কারণ।
  • বংশ নয়, আমলই মানুষের আসল অগ্রগতির বিষয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন