১/৩৬. অধ্যায়ঃ

রিয়াদুস সালেহীন হাদিস ১/২৯৫ - পরিবারের জন্য ব্যয়ের সওয়াব

পরিবার-পরিজনের ভরণ-পোষণ

আল্লাহ তা‘আলা বলেন,﴾ وَعَلَى ٱلۡمَوۡلُودِ لَهُۥ رِزۡقُهُنَّ وَكِسۡوَتُهُنَّ بِٱلۡمَعۡرُوفِۚ ﴿ [البقرة: ٢٣٣]অর্থাৎ “জনকের কর্তব্য যথাবিধি তাদের ভরণ-পোষণ করা।” (সূরা বাক্বারাহ ২৩৩ আয়াত)তিনি আরো বলেন,﴾ لِيُنفِقۡ ذُو سَعَةٖ مِّن سَعَتِهِۦۖ وَمَن قُدِرَ عَلَيۡهِ رِزۡقُهُۥ فَلۡيُنفِقۡ مِمَّآ ءَاتَىٰهُ ٱللَّهُۚ لَا يُكَلِّفُ ٱللَّهُ نَفۡسًا إِلَّا مَآ ءَاتَىٰهَاۚ ﴿ [الطلاق: ٧]অর্থাৎ “সামর্থ্যবান নিজ সামর্থ্য অনুযায়ী ব্যয় করবে এবং যার জীবনোপকরণ সীমিত সে আল্লাহ যা দান করেছেন, তা হতে ব্যয় করবে। আল্লাহ যাকে যে সামর্থ্য দিয়েছেন, তার চেয়ে গুরুতর বোঝা তিনি তার উপর চাপান না।” (সূরা ত্বালাক্ব ৭ আয়াত)তিনি অন্যত্র বলেন,﴾وَمَآ أَنفَقۡتُم مِّن شَيۡءٖ فَهُوَ يُخۡلِفُهُۥۖ ﴿ [سبا: ٣٩]অর্থাৎ “তোমরা যা কিছু ব্যয় করবে, তিনি তার বিনিময় দেবেন।” (সূরা সাবা ৩৯ আয়াত)

পরিবারের জন্য ব্যয়: সদকা ও নেকীর গুরুত্বপূর্ণ পথ

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ১/২৯৫

وَعَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه، قَالَ : قَالَ رَسُولُ اللهِ ﷺ ﷺ: «دِينَارٌ أنْفَقْتَهُ في سَبيلِ اللهِ، وَدِينار أنْفَقْتَهُ في رَقَبَةٍ، وَدِينارٌ تَصَدَّقْتَ بِهِ عَلَى مِسْكِينٍ، وَدِينَارٌ أنْفَقْتَهُ عَلَى أهْلِكَ، أعْظَمُهَا أجْراً الَّذِي أنْفَقْتَهُ عَلَى أهْلِكَ». رواه مسلم

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ’’এক দ্বীনার (স্বর্ণমুদ্রা) তুমি আল্লাহর পথে ব্যয় কর, এক দ্বীনার ক্রীতদাস মুক্ত করার কাজে ব্যয় কর, এক দ্বীনার কোন মিসকীনকে সদকাহ কর এবং এক দ্বীনার তুমি পরিবার পরিজনের জন্য ব্যয় কর। এ সবের মধ্যে ঐ দ্বীনারের বেশি নেকী রয়েছে যেটি তুমি পরিবার-পরিজনের উপর ব্যয় করবে।’’ (মুসলিম) [১]

মুসলিম ৯৯৫, আহমাদ ৯৭৬৯, ৯৮১৮

রিয়াদুস সালেহীন হাদিস ১/২৯৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে চার ধরনের ব্যয়ের কথা এসেছে—আল্লাহর পথে ব্যয়, দাসমুক্তির কাজে ব্যয়, মিসকীনকে সদকাহ এবং পরিবার-পরিজনের উপর ব্যয়। এরপর বলা হয়েছে, এগুলোর মধ্যে পরিবার-পরিজনের উপর ব্যয় করা দ্বীনারের নেকী বেশি। এতে বোঝা যায়, নিজের পরিবারের প্রয়োজন মেটানো শুধু দুনিয়ার দায়িত্ব নয়; সওয়াবের কাজও হতে পারে। পরিবারকে খাওয়ানো, প্রয়োজন পূরণ করা এবং তাদের দায়িত্ব নেওয়া ইসলামে গুরুত্ব পেয়েছে। হাদিসটি মানুষকে মনে করিয়ে দেয়, বাইরে দান করার পাশাপাশি ঘরের লোকদের অধিকারও গুরুত্বপূর্ণ। তাই পরিবারের জন্য ব্যয়কে অবহেলা করা উচিত নয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • পরিবার-পরিজনের উপর ব্যয় নেকীর কাজ হিসেবে এসেছে।
  • দান করার পাশাপাশি পরিবারের অধিকারও গুরুত্ব পায়।
  • ঘরের দায়িত্ব পালন দুনিয়াবি কাজ হয়েও সওয়াবের কারণ হতে পারে।
  • পরিবারের প্রয়োজন মেটানোকে ছোট করে দেখা উচিত নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন