১/১. অধ্যায়ঃ

রিয়াদুস সালেহীন হাদিস ৩/৩ - হিজরত, জিহাদ ও নিয়ত

ইখলাস প্রসঙ্গে - প্রকাশ্য ও গোপনীয় আমল (কর্ম) কথা ও অবস্থায় আন্তরিকতা ও বিশুদ্ধ নিয়ত জরুরী

আল্লাহ তা‘আলা বলেন,﴾ وَمَآ أُمِرُوٓاْ إِلَّا لِيَعۡبُدُواْ ٱللَّهَ مُخۡلِصِينَ لَهُ ٱلدِّينَ حُنَفَآءَ وَيُقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَيُؤۡتُواْ ٱلزَّكَوٰةَۚ وَذَٰلِكَ دِينُ ٱلۡقَيِّمَةِ ٥ ﴿ [البينة: ٥]অর্থাৎ “তারা তো আদিষ্ট হয়েছিল আল্লাহর আনুগত্যে বিশুদ্ধচিত্ত হয়ে একনিষ্ঠভাবে তাঁর ইবাদত করতে এবং নামায কায়েম করতে ও যাকাত প্রদান করতে। আর এটাই সঠিক ধর্ম।” (সূরা বাইয়িনাহ্ ৫নং আয়াত)তিনি আরো বলেন,﴾ لَن يَنَالَ ٱللَّهَ لُحُومُهَا وَلَا دِمَآؤُهَا وَلَٰكِن يَنَالُهُ ٱلتَّقۡوَىٰ مِنكُمۡۚ ﴿ [الحج: ٣٧]অর্থাৎ “আল্লাহর কাছে কখনোও ওগুলির মাংস পৌঁছে না এবং রক্তও না; বরং তাঁর কাছে পৌঁছে তোমাদের তাক্বওয়া (সংযমশীলতা)।” (সূরা হাজ্জ্ব ৩৭ নং আয়াত)তিনি আরো বলেন,﴾ قُلۡ إِن تُخۡفُواْ مَا فِي صُدُورِكُمۡ أَوۡ تُبۡدُوهُ يَعۡلَمۡهُ ٱللَّهُۗ ﴿ [ال عمران: ٢٩]অর্থাৎ “বল, তোমাদের মনে যা আছে তা যদি তোমরা গোপন রাখ কিংবা প্রকাশ কর, আল্লাহ তা অবগত আছেন।” (সূরা আলে ইমরান ২৯ নং আয়াত)

হিজরত ও নিয়ত: মক্কা বিজয়ের পর করণীয়

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৩/৩

وعَنْ عَائِشَة رَضِيَ االله عنْهَا قَالَت قالَ النَّبِيُّ صَلّى االلهُ عَلَيْهِ وسَلَّم : «لا هِجْرَةَ بَعْدَ الْفَتْح،ِ وَلكنْ جِهَادٌ وَنِيَّةٌ، وَإِذَا اسْتُنْفرِتُمْ فانْفِرُوا» مُتَّفَقٌ عَلَيْهِ. وَمَعْنَاهُ : لا هِجْرَةَ مِنْ مَكَّةَ لأَنَّهَا صَارَتْ دَارَ إِسْلامٍ

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেছেন, ’’মক্কা বিজয়ের পর (মক্কা থেকে) হিজরত নেই; বরং বাকি রয়েছে জিহাদ ও নিয়ত। সুতরাং যদি তোমাদেরকে জিহাদের জন্য ডাক দেওয়া হয়, তাহলে তোমরা (জিহাদে) বেরিয়ে পড়।’’[১] ’মক্কা বিজয়ের পর আর হিজরত নেই’ এর অর্থ এই যে, মক্কা এখন ইসলামী রাষ্ট্রে পরিণত হল। ফলে এখান থেকে মুসলিমরা আর হিজরত করতে পারবে না।

সহীহুল বুখারী ৩০৮০, ৩৯০০, মুসলিম ১৮৬৪

রিয়াদুস সালেহীন হাদিস ৩/৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী (صلى الله عليه وسلم) মক্কা বিজয়ের পর একটি গুরুত্বপূর্ণ বিষয় জানালেন। তিনি বলেছেন, মক্কা বিজয়ের পর আর মক্কা থেকে হিজরত নেই; বরং জিহাদ ও নিয়ত আছে। অর্থাৎ মক্কা যখন ইসলামী রাষ্ট্রে পরিণত হলো, তখন সেখান থেকে মুসলিমদের হিজরতের আগের অবস্থার মতো আর প্রয়োজন থাকল না। তবে আল্লাহর পথে চেষ্টা, দায়িত্ব পালনের প্রস্তুতি এবং সৎ নিয়ত বাকি থাকল। হাদিসে আরও বলা হয়েছে, যদি জিহাদের জন্য ডাক দেওয়া হয়, তাহলে বেরিয়ে পড়তে হবে। এখানে মূল শিক্ষা হলো, অবস্থার পরিবর্তনে কাজের ধরন বদলাতে পারে, কিন্তু আল্লাহর সন্তুষ্টির নিয়ত ও দ্বীনের দায়িত্ব পালনের মানসিকতা সব সময় গুরুত্বপূর্ণ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মক্কা বিজয়ের পর মক্কা থেকে আগের মতো হিজরত নেই।
  • জিহাদ ও সৎ নিয়তের গুরুত্ব তখনও বাকি থাকে।
  • দ্বীনের কাজে ডাক এলে দায়িত্বশীলভাবে সাড়া দেওয়া দরকার।
  • পরিস্থিতি বদলালেও আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য স্থির রাখা জরুরি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন