১/৩৮. অধ্যায়ঃ

রিয়াদুস সালেহীন হাদিস ৪/৩০৬ - সন্তানকে নামাজ শেখানোর বয়স

পরিবার-পরিজন, স্বীয় জ্ঞানসম্পন্ন সন্তান-সন্ততি ও আপন সমস্ত অধীনস্থদেরকে আল্লাহর আনুগত্যের আদেশ দেওয়া, তাঁর অবাধ্যতা থেকে তাদেরকে নিষেধ করা, তাদেরকে আদব শেখানো এবং শর‘য়ী নিষিদ্ধ জিনিস থেকে তাদেরকে বিরত রাখা ওয়াজিব

আল্লাহ তা‘আলা বলেন,﴾ وَأۡمُرۡ أَهۡلَكَ بِٱلصَّلَوٰةِ وَٱصۡطَبِرۡ عَلَيۡهَاۖ ﴿ [طه: ١٣٢]অর্থাৎ “তুমি তোমার পরিবারবর্গকে নামাযের আদেশ দাও এবং ওতে অবিচলিত থাক।” (সূরা ত্বাহা ১৩২আয়াত)তিনি আরো বলেন,﴾ يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ قُوٓاْ أَنفُسَكُمۡ وَأَهۡلِيكُمۡ نَارٗا وَقُودُهَا ٱلنَّاسُ وَٱلۡحِجَارَةُ عَلَيۡهَا مَلَٰٓئِكَةٌ غِلَاظٞ شِدَادٞ لَّا يَعۡصُونَ ٱللَّهَ مَآ أَمَرَهُمۡ وَيَفۡعَلُونَ مَا يُؤۡمَرُونَ ٦ ﴿ [التحريم: ٦]অর্থাৎ “হে ঈমানদারগণ! তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার-পরিজনকে রক্ষা কর অগ্নি হতে, যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যাতে নিয়োজিত আছে নির্মম-হৃদয়, কঠোর-সবভাব ফিশিতাগণ, যারা আল্লাহ যা তাদেরকে আদেশ করেন তা অমান্য করে না এবং তারা যা করতে আদিষ্ট হয় তাই করে।” (সূরা তাহরীম ৬ আয়াত)

সন্তানের নামাজ শিক্ষা: সাত বছর থেকেই অভ্যাস গড়ার নির্দেশ

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৪/৩০৬

وَعَن عَمرِو بنِ شُعَيبٍ، عَن أبِيهِ، عَن جَدِّهِ رضي الله عنه، قَالَ : قَالَ رَسُولُ اللهِ ﷺ ﷺ: «مُرُوا أوْلاَدَكُمْ بِالصَّلاةِ وَهُمْ أبْنَاءُ سَبْعِ سِنينَ، وَاضْرِبُوهُمْ عَلَيْهَا، وَهُمْ أبْنَاءُ عَشْرٍ، وَفَرِّقُوا بَيْنَهُمْ في المضَاجِعِ» حديثٌ حسن رواه أبو داود بإِسنادٍ حسنٍ.

আমর ইবনু শু’আইব (রহঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ’’তোমরা নিজেদের সন্তান-সন্ততিদেরকে নামাজের আদেশ দাও; যখন তারা সাত বছরের হবে। আর তারা যখন দশ বছরের সন্তান হবে, তখন তাদেরকে নামাজের জন্য প্রহার কর এবং তাদের বিছানা পৃথক করে দাও।’’ (আবূ দাউদ, হাসান সূত্রে)[১]

আবূ দাউদ ৪৯৫, আহমাদ ১৬৬৫০, ৬৭১৭

অনুবাদের উৎস

সংকলক:
মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্‌-নাবাবী (রহ.)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

রিয়াদুস সালেহীন হাদিস ৪/৩০৬-এর সারসংক্ষেপ

মূল বিষয়: সন্তান শিক্ষা। এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم সন্তানদের নামাজ শেখানোর সময় সম্পর্কে নির্দেশ দিয়েছেন। সন্তান সাত বছর বয়সে পৌঁছলে তাকে নামাজের আদেশ দিতে বলা হয়েছে। অর্থাৎ নামাজের অভ্যাস ছোটবেলা থেকেই গড়ে তুলতে হবে। দশ বছর বয়স হলে নামাজের ব্যাপারে আরও দৃঢ়ভাবে শৃঙ্খলা শেখানোর কথা বলা হয়েছে। একই সঙ্গে বিছানা পৃথক করার নির্দেশ এসেছে, যা পারিবারিক শালীনতা ও ব্যক্তিগত সীমা শেখানোর একটি দিক। এই হাদিসের মূল শিক্ষা হলো—সন্তানের দ্বীনি শিক্ষা হঠাৎ শুরু করার বিষয় নয়; ধীরে ধীরে অভ্যাস, ভালোবাসা ও দায়িত্ববোধ তৈরি করতে হয়। বাবা-মায়ের কাজ শুধু আদেশ নয়, নিয়মিত শিক্ষা ও নজরদারি করাও।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সাত বছর বয়স থেকে সন্তানকে নামাজের শিক্ষা দেওয়া উচিত।
  • দশ বছর বয়সে নামাজের বিষয়ে শৃঙ্খলা আরও গুরুত্ব পায়।
  • সন্তানের ব্যক্তিগত শালীনতার শিক্ষা পরিবার থেকেই শুরু হয়।
  • দ্বীনি অভ্যাস ধীরে ধীরে গড়ে তুলতে হয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন