১/৩৯. অধ্যায়ঃ
রিয়াদুস সালেহীন হাদিস ৭/৩১৪ - প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার ও নীরবতার শিক্ষা
প্রতিবেশীর অধিকার এবং তার সাথে সদ্ব্যবহার করার গুরুত্ব
আল্লাহ তা‘আলা বলেন,﴾وَٱعۡبُدُواْ ٱللَّهَ وَلَا تُشۡرِكُواْ بِهِۦ شَيۡٔٗاۖ وَبِٱلۡوَٰلِدَيۡنِ إِحۡسَٰنٗا وَبِذِي ٱلۡقُرۡبَىٰ وَٱلۡيَتَٰمَىٰ وَٱلۡمَسَٰكِينِ وَٱلۡجَارِ ذِي ٱلۡقُرۡبَىٰ وَٱلۡجَارِ ٱلۡجُنُبِ وَٱلصَّاحِبِ بِٱلۡجَنۢبِ وَٱبۡنِ ٱلسَّبِيلِ وَمَا مَلَكَتۡ أَيۡمَٰنُكُمۡۗ﴿ [النساء: ٣٦]অর্থাৎ তোমরা আল্লাহর উপাসনা কর ও কোন কিছুকে তাঁর অংশী করো না এবং পিতা-মাতা, আত্মীয়-স্বজন, পিতৃহীন, অভাবগ্রস্ত, আত্মীয় ও অনাত্মীয় প্রতিবেশী, সঙ্গী-সাথী, পথচারী এবং তোমাদের অধিকারভুক্ত দাস-দাসীদের প্রতি সদ্ব্যবহার কর। (সূরা নিসা ৩৬ আয়াত)
প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার: ভালো কথা বলা বা নীরব থাকা
রিয়াদুস সালেহীন : ৭/৩১৪
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৭/৩১৪
وَعَن أَبي شُرَيْحٍ الخُزَاعيِّ رضي الله عنه : أَنَّ النَّبيَّ ﷺ، قَالَ: «مَنْ كَانَ يُؤمِنُ بِاللهِ وَاليَومِ الآخِرِ، فَلْيُحْسِنْ إِلَى جَارِهِ، وَمَنْ كَانَ يُؤْمِنُ باللهِ وَاليَومِ الآخِرِ، فَلْيُكْرِمْ ضَيْفَهُ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللهِ وَاليَومِ الآخِرِ، فَلْيَقُلْ خَيْراً أَوْ لِيَسْكُتْ». رواه مسلم بهذا اللفظ، وروى البخاري بعضه.
আবূ শুরায়হ খুযায়ী (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন, ’’যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে, সে যেন প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করে। যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে, সে যেন তার মেহমানের খাতির করে। এবং যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে, সে যেন ভাল কথা বলে, অথবা নীরব থাকে।’’ (মুসলিম, কিছু শব্দ বুখারীর) [১]
সহীহুল বুখারী ৬০১৯, ৬১৩৫, ৬৪৭৬, মুসলিম ৪৮, তিরমিযী ১৯৬৭, ১৯৬৮, আবূ দাউদ ৩৭৪৮, ইবনু মাজাহ ৩৬৭২, আহমাদ ১৪৯৩৫,. ২৬৬১৮, ২৬৬২০, মুওয়াত্তা মালিক ১৭২৮, ২০৩৬
অনুবাদের উৎস
- সংকলক:
- মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্-নাবাবী (রহ.)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
রিয়াদুস সালেহীন হাদিস ৭/৩১৪-এর সারসংক্ষেপ
মূল বিষয়: সদ্ব্যবহার। এই হাদিসে নবী صلى الله عليه وسلم বলেছেন, যে আল্লাহ ও শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে, সে যেন প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করে। একই সঙ্গে তিনি মেহমানের খাতির করা এবং ভালো কথা বলা বা নীরব থাকার শিক্ষা দিয়েছেন। আগের হাদিসে প্রতিবেশীকে কষ্ট না দেওয়ার কথা এসেছে; এখানে আরও ইতিবাচকভাবে প্রতিবেশীর প্রতি ভালো আচরণের কথা বলা হয়েছে। অর্থাৎ শুধু ক্ষতি না করলেই শেষ নয়, সুযোগ হলে সুন্দর ব্যবহারও করতে হবে। মেহমানের সম্মান ও কথার শুদ্ধতাও একই ধারার শিক্ষা। এই হাদিস আমাদের দৈনন্দিন জীবনের আচরণকে মাপার সহজ মানদণ্ড দেয়—পাশের মানুষ, অতিথি ও নিজের জিহ্বার ব্যাপারে সতর্ক হওয়া।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করা ঈমানি গুণ।
- মেহমানকে সম্মান করা ইসলামী আদব।
- ভালো কথা না থাকলে নীরব থাকা ভালো।
- সুন্দর আচরণ ঈমানের বাস্তব প্রকাশ।
