১/৫১. অধ্যায়ঃ

রিয়াদুস সালেহীন হাদিস ২৬/৪৪২ - তওবার দরজা ও আল্লাহর রহমত

আল্লাহর দয়ার আশা রাখার গুরুত্ব

আল্লাহ তা‘আলা বলেন,﴾قُلۡ يَٰعِبَادِيَ ٱلَّذِينَ أَسۡرَفُواْ عَلَىٰٓ أَنفُسِهِمۡ لَا تَقۡنَطُواْ مِن رَّحۡمَةِ ٱللَّهِۚ إِنَّ ٱللَّهَ يَغۡفِرُ ٱلذُّنُوبَ جَمِيعًاۚ إِنَّهُۥ هُوَ ٱلۡغَفُورُ ٱلرَّحِيمُ ٥٣﴿[الزمر: ٥٣]অর্থাৎ “ঘোষণা করে দাও (আমার এ কথা), হে আমার দাসগণ! তোমরা যারা নিজেদের প্রতি যুলুম করেছ, তারা আল্লাহর করুণা হতে নিরাশ হয়ো না; নিশ্চয় আল্লাহ সমস্ত পাপ মাফ করে দেবেন। নিশ্চয় তিনই চরম ক্ষমাশীল, পরম দয়ালু।” (সূরা যুমার ৫৩ আয়াত)তিনি আরো বলেন,﴾وَهَلۡ نُجَٰزِيٓ إِلَّا ٱلۡكَفُورَ﴿[سبا: ١٧]অর্থাৎ “আমি অকৃতজ্ঞ (বা অস্বীকারকারী)কেই শাস্তি দিয়ে থাকি। (সূরা সাবা ১৭ আয়াত)আরো অন্য জায়গায় তিনি বলেন,﴾ إِنَّا قَدۡ أُوحِيَ إِلَيۡنَآ أَنَّ ٱلۡعَذَابَ عَلَىٰ مَن كَذَّبَ وَتَوَلَّىٰ ٤٨﴿[طه: ٤٨]অর্থাৎ “নিশ্চয় আমাদের প্রতি অহী (প্রত্যাদেশ) প্রেরণ করা হয়েছে যে, শাস্তি তার জন্য, যে মিথ্যা মনে করে ও মুখ ফিরিয়ে নেয়।” (সূরা ত্বাহা ৪৮ আয়াত)আল্লাহ তা‘আলা বলেন,﴾ وَرَحۡمَتِي وَسِعَتۡ كُلَّ شَيۡءٖۚ﴿[الاعراف: ١٥٦]অর্থাৎ “আমার দয়া তা তো প্রত্যেক বস্তুতে পরিব্যাপ্ত।” (সূরা আ‘রাফ ১৫৬ আয়াত)

তওবার দরজা খোলা: দিন-রাত আল্লাহর রহমতের ডাক

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ২৬/৪৪২

وَعَن أَبي مُوسَى رضي الله عنه، عَنِ النَّبيِّ ﷺ، قَالَ: «إنَّ اللهَ تَعَالَى يَبْسُطُ يَدَهُ باللَّيلِ ليَتُوبَ مُسِيءُ النَّهَارِ، وَيَبْسُطُ يَدَهُ بالنَّهَارِ لِيَتُوبَ مُسِيءُ اللَّيلِ، حَتَّى تَطلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا». رواه مسلم

আবূ মূসা (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেছেন, ’’আল্লাহ তা’আলা রাতে নিজ হাত প্রসারিত করেন, যেন দিবাভাগের অপরাধী তওবা করে নেয়। আর তিনি দিনেও নিজ হাত প্রসারিত করেন, যেন রাতের অপরাধী তওবা করে নেয়। যতক্ষণ না পশ্চিম দিক থেকে সূর্যোদয় হবে (এ নিয়ম অব্যাহত থাকবে)।’’ (মুসলিম) [১]

মুসলিম ২৭৫৯, আহমাদ ১৯০৩৫, ১৯১২২

অনুবাদের উৎস

সংকলক:
মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্‌-নাবাবী (রহ.)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

রিয়াদুস সালেহীন হাদিস ২৬/৪৪২-এর সারসংক্ষেপ

এই হাদিসে আল্লাহর রহমত ও তওবার সুযোগ খুব স্পষ্টভাবে এসেছে। নবী صلى الله عليه وسلم বলেছেন, আল্লাহ রাতে হাত প্রসারিত করেন, যেন দিনের অপরাধী তওবা করে; আর দিনে হাত প্রসারিত করেন, যেন রাতের অপরাধী তওবা করে। এর মানে, বান্দা ভুল করলে তার জন্য ফিরে আসার পথ বন্ধ হয়ে যায় না। তবে হাদিসে একটি সীমার কথাও আছে: পশ্চিম দিক থেকে সূর্য ওঠা পর্যন্ত এই নিয়ম চলবে। তাই তওবা দেরি করার বিষয় নয়। গুনাহ হয়ে গেলে হতাশ না হয়ে আল্লাহর দিকে ফিরে আসা, ক্ষমা চাওয়া এবং ভুল ছেড়ে দেওয়া—এটাই এই হাদিসের মূল শিক্ষা। এতে বান্দার জন্য আশা আছে, কিন্তু সঙ্গে সঙ্গে দায়িত্বও আছে। কারণ তওবা মানে শুধু মুখের কথা নয়; ভুল বুঝে আল্লাহর কাছে ফিরে যাওয়ার আন্তরিক সিদ্ধান্ত।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দিনে বা রাতে ভুল হলে দ্রুত তওবা করা উচিত।
  • আল্লাহর রহমত বান্দাকে ফিরে আসার সুযোগ দেয়।
  • তওবার সময় আছে, তাই অবহেলা করে দেরি করা ঠিক নয়।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন