১/৫২. অধ্যায়ঃ
রিয়াদুস সালেহীন হাদিস ১/৪৪৫ - সুধারণা ও তওবা
আল্লাহর কাছে ভাল আশা রাখার মাহাত্ম্য
আল্লাহ তা‘আলা (মূসা আলাইহিস সালাম-এর অনুসারী) এক নেক বান্দার ব্যাপারে সংবাদ দিয়ে বলেন,﴾ وَأُفَوِّضُ أَمۡرِيٓ إِلَى ٱللَّهِۚ إِنَّ ٱللَّهَ بَصِيرُۢ بِٱلۡعِبَادِ ٤٤ فَوَقَىٰهُ ٱللَّهُ سَئَِّاتِ مَا مَكَرُواْۖ﴿[غافر: ٤٤، ٤٥]অর্থাৎ “আমি আমার ব্যাপার আল্লাহকে সোপর্দ করছি। নিশ্চয় আল্লাহ তাঁর দাসদের প্রতি সবিশেষ দৃষ্টি রাখেন। অতঃপর আল্লাহ তাকে ওদের ষড়যন্ত্রের অনিষ্ট হতে রক্ষা করলেন এবং কঠিন শাস্তি ফিরআউন সম্প্রদায়কে গ্রাস করল।” (সূরা গাফির ৪৪-৪৫ আয়াত)
আল্লাহর প্রতি সুধারণা, জিকির ও তওবার আশা
রিয়াদুস সালেহীন : ১/৪৪৫
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ১/৪৪৫
وَعَن أَبي هُرَيرَةَ رضي الله عنه، عَن رَسُولِ اللهِ ﷺ، أَنَّهُ قَالَ: «قَالَ اللهُ - عَزَّ وَجَلَّ -: أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي، وَأَنَا مَعَهُ حَيْثُ يَذْكُرُنِي، وَاللهِ، للهُ أفْرَحُ بِتَوبَةِ عَبْدِهِ مِنْ أحَدِكُمْ يَجِدُ ضَالَّتَهُ بالفَلاَةِ، وَمَنْ تَقَرَّبَ إلَيَّ شِبْراً، تَقَرَّبْتُ إِلَيْهِ ذِرَاعاً، وَمَنْ تَقَرَّبَ إِلَيَّ ذِرَاعاً، تَقَرَّبْتُ إِلَيْهِ بَاعاً، وَإِذَا أقْبَلَ إِلَيَّ يَمْشِي أقْبَلْتُ إِلَيْهِ أُهَرْوِلُ». متفقٌ عليه
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ’’আল্লাহ আয্যা অজাল্ল বলেন, ’আমি সেইরূপ, যেরূপ বান্দা আমার প্রতি ধারণা রাখে। আমি তার সাথে থাকি, যখন যে আমাকে স্মরণ করে। আল্লাহর কসম! নিশ্চয় আল্লাহ তা’আলা তাঁর বান্দার তওবায় তোমাদের মধ্যে সেই ব্যক্তি অপেক্ষা বেশি খুশি হন, যে তার মরুভূমিতে হারিয়ে যাওয়া বাহন ফিরে পায়। আর যে ব্যক্তি আমার দিকে এক বিঘত পরিমাণ অগ্রসর হয়, আমি তার দিকে এক হাত পরিমাণ অগ্রসর হই। যে আমার দিকে এক হাত পরিমাণ অগ্রসর হয়, আমি তার দিকে দুই হাত পরিমাণ অগ্রসর হই। আর সে যখন আমার দিকে হেঁটে অগ্রসর হয়, আমি তখন তার দিকে দৌড়ে অগ্রসর হই।’’ (বুখারী ও মুসলিম) [১]
সহীহুল বুখারী ৭৪০৫, ৭৫০৫, ৭৫৩৬, ৭৫৩৭, মুসলিম ২৬৭৫, তিরমিযী ২৩৮৮, ইবনু মাজাহ ৩৭২২, আহমাদ ৭৩৭৪, ২৭৪০৯, ৮৪৩৬, ৮৮৩৩, ৯০০১, ৯০৮৭, ৯৩৩৪, ৯৪৫৭
অনুবাদের উৎস
- সংকলক:
- মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্-নাবাবী (রহ.)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
রিয়াদুস সালেহীন হাদিস ১/৪৪৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে আল্লাহর প্রতি সুধারণা, জিকির এবং তওবার প্রতি আল্লাহর খুশির কথা এসেছে। আল্লাহ বলেন, বান্দা যেমন ধারণা রাখে, তিনি তার সঙ্গে তেমন আচরণ করেন। বান্দা যখন তাঁকে স্মরণ করে, তিনি তার সঙ্গে থাকেন। হাদিসে আরও বলা হয়েছে, মরুভূমিতে হারানো বাহন ফিরে পাওয়া মানুষের আনন্দের চেয়েও আল্লাহ বান্দার তওবায় বেশি খুশি হন। এরপর আল্লাহর দিকে এগিয়ে যাওয়ার উদাহরণ এসেছে: বান্দা এক বিঘত এগোলে আল্লাহ তার দিকে আরও বেশি এগোন। এই বর্ণনা বান্দাকে হতাশা থেকে বের করে আল্লাহর দিকে ফিরে আসতে উৎসাহ দেয়। তাই বান্দা যতই দুর্বল হোক, আল্লাহকে স্মরণ করা ও তাঁর দিকে ফিরে আসা ছাড়বে না। এই আশা গুনাহে সাহস দেয় না, বরং তওবার সাহস দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আল্লাহর প্রতি ভালো ধারণা রাখা ঈমানের গুরুত্বপূর্ণ দিক।
- জিকির বান্দাকে আল্লাহর নৈকট্যের পথে রাখে।
- তওবা করলে আল্লাহর রহমতের আশা করা যায়।
- আল্লাহর দিকে সামান্য এগোনোও মূল্যবান।
