১/৫৪. অধ্যায়ঃ

রিয়াদুস সালেহীন হাদিস ২/৪৫২ - আল্লাহভীতি

আল্লাহর ভয়ে এবং তাঁর সাক্ষাতের আনন্দে কান্না করার মাহাত্ম্য

আল্লাহ তা‘আলা বলেন,﴾ وَيَخِرُّونَ لِلۡأَذۡقَانِ يَبۡكُونَ وَيَزِيدُهُمۡ خُشُوعٗا۩ ١٠٩﴿[الاسراء: ١٠٩]অর্থাৎ “তারা কাঁদতে কাঁদতে ভূমিতে লুটিয়ে (সিজদা) দেয় এবং এ (কুরআন) তাদের বিনয় বৃদ্ধি করে।” (সূরা বানী ইস্রাঈল ১০৯ আয়াত)তিনি আরো বলেন,﴾ أَفَمِنۡ هَٰذَا ٱلۡحَدِيثِ تَعۡجَبُونَ ٥٩ وَتَضۡحَكُونَ وَلَا تَبۡكُونَ ٦٠﴿[النجم: ٥٩، ٦٠]অর্থাৎ “তোমরা কি এই কথায় বিস্ময়বোধ করছ? এবং হাসি-ঠাট্টা করছ! ক্রন্দন করছ না?” (সূরা নাজম ৫৯-৬০ আয়াত)

আল্লাহভীতি ও কান্না: কম হাসা, বেশি ভাবা

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ২/৪৫২

وَعَن أَنَسٍ رضي الله عنه، قَالَ: خَطَبَ رَسُولُ اللهِ ﷺ ﷺ خُطبَةً مَا سَمِعْتُ مِثلَهَا قَطُّ، فَقَالَ: «لَوْ تَعْلَمُونَ مَا أعْلَمُ، لَضحِكْتُمْ قَلِيلاً وَلَبَكَيتُمْ كَثِيراً». فَغَطَّى أصْحَابُ رَسُولِ اللهِ ﷺ وَجُوهَهُمْ، وَلَهُمْ خَنِينٌ. مُتَّفَقٌ عَلَيهِ

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) একদা এমন ভাষণ দিলেন যে, ওর মত (ভাষণ) কখনো শুনিনি। (তাতে) তিনি বললেন, ’’যা আমি জানি তা যদি তোমরা জানতে, তাহলে তোমরা কম হাসতে এবং অধিক কাঁদতে।’’ (এ কথা শুনে) রাসূলুল্লাহ (ﷺ) এর সাহাবীগণ তাঁদের চেহারা ঢেকে নিলেন এবং তাঁদের বিলাপের রোল আসতে লাগল। (বুখারী ও মুসলিম) [১]

সহীহুল বুখারী ৯৩, ৫৪০, ৪৬২১, ৬৩৬২, ৬৪৮৬, ৭০৯১, ৭২৯৪, ৭২৯৫, মুসলিম ২৩৫৯, আহমাদ ১১৬৩৩, ১২২৪৮, ১২৩৭৫, ১২৪০৯, ১২৭৩৫, ১৩২৫৪

রিয়াদুস সালেহীন হাদিস ২/৪৫২-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর এক শক্তিশালী ভাষণের কথা এসেছে। আনাস রাঃ বলেন, তিনি এমন ভাষণ শুনেছিলেন, যার মতো আর শোনেননি। নবী صلى الله عليه وسلم বললেন, তোমরা যদি তা জানতে যা আমি জানি, তাহলে কম হাসতে এবং বেশি কাঁদতে। এই কথা শুনে সাহাবীগণ মুখ ঢেকে নিলেন এবং তাঁদের কান্নার শব্দ আসতে লাগল। এখানে মূল শিক্ষা হলো, আখিরাতের বাস্তবতা, আল্লাহর সামনে জবাবদিহি এবং অদেখা বিষয়গুলো নিয়ে গভীর চিন্তা মানুষের হৃদয়কে নরম করে। হাদিসটি আনন্দকে নিষিদ্ধ করছে না; বরং বেপরোয়া হাসি-তামাশার বদলে দায়িত্বশীল জীবন ও আল্লাহভীতির কথা মনে করাচ্ছে। তাই এই বাণী আমাদের হাসি-কান্নার ভারসাম্য শেখায়। মানুষ হাসবে, কিন্তু আল্লাহর সামনে দাঁড়ানোর কথা ভুলে এমনভাবে বেঁচে থাকা উচিত নয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আখিরাতের চিন্তা হৃদয়কে নরম করে।
  • আল্লাহভীতি মানুষকে বেপরোয়া জীবন থেকে ফিরিয়ে আনে।
  • সাহাবীরা নবী صلى الله عليه وسلم-এর সতর্কবাণীতে গভীরভাবে প্রভাবিত হতেন।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন