১/৭৪. অধ্যায়ঃ

রিয়াদুস সালেহীন হাদিস ১/৬৩৭ - সহনশীলতা ও ভেবে কাজ করার গুণ

সহনশীলতা, ধীর-স্থিরতা ও কোমলতার গুরুত্ব

আল্লাহ তা‘আলা বলেন,﴾ وَٱلۡكَٰظِمِينَ ٱلۡغَيۡظَ وَٱلۡعَافِينَ عَنِ ٱلنَّاسِۗ وَٱللَّهُ يُحِبُّ ٱلۡمُحۡسِنِينَ﴿ [ال عمران: ١٣٤]অর্থাৎ “(সেই ধর্মভীরুদের জন্য বেহেশত প্রস্তুত রাখা হয়েছে যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় দান করে,) ক্রোধ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে থাকে। আর আল্লাহ (বিশুদ্ধচিত্ত) সৎকর্মশীলদেরকে ভালবাসেন।” (সূরা আলে ইমরান ১৩৪ আয়াত)আল্লাহ তা‘আলা বলেন,﴾ خُذِ ٱلۡعَفۡوَ وَأۡمُرۡ بِٱلۡعُرۡفِ وَأَعۡرِضۡ عَنِ ٱلۡجَٰهِلِينَ ١٩٩ ﴿ [الاعراف: ١٩٩]অর্থাৎ “তুমি ক্ষমাশীলতার নীতি অবলম্বন কর, সৎকাজের নির্দেশ দাও এবং মূর্খদেরকে এড়িয়ে চল।” (সূরা আ‘রাফ ১৯৯ আয়াত)আল্লাহ তা‘আলা বলেন,﴾ وَلَا تَسۡتَوِي ٱلۡحَسَنَةُ وَلَا ٱلسَّيِّئَةُۚ ٱدۡفَعۡ بِٱلَّتِي هِيَ أَحۡسَنُ فَإِذَا ٱلَّذِي بَيۡنَكَ وَبَيۡنَهُۥ عَدَٰوَةٞ كَأَنَّهُۥ وَلِيٌّ حَمِيمٞ ٣٤ وَمَا يُلَقَّىٰهَآ إِلَّا ٱلَّذِينَ صَبَرُواْ وَمَا يُلَقَّىٰهَآ إِلَّا ذُو حَظٍّ عَظِيمٖ ٣٥ ﴿ [فصلت: ٣٤، ٣٥]অর্থাৎ “ভাল ও মন্দ সমান হতে পারে না। উৎকৃষ্ট দ্বারা মন্দ প্রতিহত কর; তাহলে যাদের সাথে তোমার শত্রুতা আছে, সে হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধুর মত। এ চরিত্রের অধিকারী কেবল তারাই হয় যারা ধৈর্যশীল, এ চরিত্রের অধিকারী তারাই হয়, যারা মহাভাগ্যবান। যদি শয়তানের কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে, তবে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা কর। নিশ্চয় তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।” (সূরা হা-মীম সিজদা ৩৪-৩৬ আয়াত)আল্লাহ তা‘আলা বলেন,﴾ وَلَمَن صَبَرَ وَغَفَرَ إِنَّ ذَٰلِكَ لَمِنۡ عَزۡمِ ٱلۡأُمُورِ ٤٣ ﴿ [الشورا: ٤٣]অর্থাৎ “অবশ্যই যে ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করে, নিশ্চয় তা দৃঢ়-সংকল্পের কাজ।” (সূরা শূরা ৪৩ আয়াত)

সহনশীলতা ও চিন্তা-ভাবনা করে কাজ করার হাদিস

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ১/৬৩৭

وَعَنِ ابنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ ﷺ ِلأَشَجِّ عَبْدِ القَيْسِ: « إِنَّ فِيكَ خَصْلَتَيْنِ يُحِبُّهُمَا اللهُ: الْحِلْمُ وَالأنَاةُ». رواه مسلم

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) আশাজ্জ্ আব্দুল কায়েসকে বলেছেন, ’’নিশ্চয় তোমার মধ্যে এমন দুটি স্বভাব রয়েছে যা আল্লাহ পছন্দ করেন; সহনশীলতা ও চিন্তা-ভাবনা করে কাজ করা।’’ (মুসলিম) [১]

সহীহুল বুখারী ৫৩, মুসলিম ১৭, তিরমিযী ১৫৯৯, ২৬১১, নাসায়ী ৫০৩১, ৫৫৪৮, ৫৬৪৩, ৫৬৯২, আবূ দাউদ ৩৬৯০, ৩৬৯২, ৩৬৯৬, ৪৬৭৭, আহমাদ ২০১০, ২৪৭২, ২৬৪৫, ২৭৬৪, ৩১৫৬, ৩৩৯৬

রিয়াদুস সালেহীন হাদিস ১/৬৩৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) আশাজ্জ আব্দুল কায়েসকে বলেন, তোমার মধ্যে এমন দুটি স্বভাব আছে যা আল্লাহ পছন্দ করেন: সহনশীলতা এবং চিন্তা-ভাবনা করে কাজ করা। এখানে “সহনশীলতা” মানে তাড়াহুড়া করে রাগ না করা, নিজেকে সামলে রাখা এবং স্থির থাকা। আর “চিন্তা-ভাবনা করে কাজ করা” মানে সিদ্ধান্ত নেওয়ার আগে বিবেচনা করা। হাদিসটি আমাদের দৈনন্দিন জীবনের জন্য খুব দরকারি। রাগের মুহূর্ত, কথা বলার সময়, বিচার করার সময় বা কোনো কাজ শুরু করার আগে ধীর-স্থির থাকা অনেক ভুল থেকে বাঁচাতে পারে। আল্লাহ যেসব গুণ পছন্দ করেন, সেসব গুণ চর্চা করা মুমিনের জন্য সুন্দর পথ। তাই দ্রুত প্রতিক্রিয়া না দিয়ে শান্তভাবে ভাবা এই হাদিসের বড় শিক্ষা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সহনশীলতা আল্লাহর পছন্দনীয় গুণ হিসেবে এসেছে।
  • তাড়াহুড়া না করে ভেবে কাজ করা প্রশংসনীয়।
  • রাগের সময় নিজেকে সামলানো ভালো চরিত্রের অংশ।
  • সিদ্ধান্তের আগে ধীর-স্থিরভাবে চিন্তা করা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন