১/৭৮. অধ্যায়ঃ

রিয়াদুস সালেহীন হাদিস ৫/৬৬২ - কঠোর শাসকের ভয়াবহতা

প্রজাদের সাথে শাসকদের কোমল ব্যবহার করা, তাদের মঙ্গল কামনা করা, তাদের প্রতি স্নেহপরবশ হওয়ার আদেশ এবং প্রজাদেরকে ধোঁকা দেওয়া, তাদের প্রতি কঠোর হওয়া, তাদের সবার্থ উপেক্ষা করা, তাদের ও তাদের প্রয়োজন সম্বন্ধে উদাসীন হওয়া নিষিদ্ধ

আল্লাহ তা‘আলা বলেন,﴾ وَٱخۡفِضۡ جَنَاحَكَ لِمَنِ ٱتَّبَعَكَ مِنَ ٱلۡمُؤۡمِنِينَ ٢١٥ ﴿ [الشعراء: ٢١٥]অর্থাৎ “তোমার অনুসারী বিশ্বাসীদের প্রতি তুমি সদয় হও।” (সূরা শুআরা ২১৫ আয়াত)তিনি অন্য জায়গায় বলেন,﴾إِنَّ ٱللَّهَ يَأۡمُرُ بِٱلۡعَدۡلِ وَٱلۡإِحۡسَٰنِ وَإِيتَآيِٕ ذِي ٱلۡقُرۡبَىٰ وَيَنۡهَىٰ عَنِ ٱلۡفَحۡشَآءِ وَٱلۡمُنكَرِ وَٱلۡبَغۡيِۚ يَعِظُكُمۡ لَعَلَّكُمۡ تَذَكَّرُونَ ٩٠ ﴿ [النحل: ٩٠]অর্থাৎ “নিশ্চয় আল্লাহ ন্যায়পরায়ণতা, সদাচরণ ও আত্মীয়-স্বজনকে দানের নির্দেশ দেন এবং তিনি অশ্লীলতা, অসৎকার্য ও সীমালংঘন করা হতে নিষেধ করেন। তিনি তোমাদেরকে উপদেশ দেন; যাতে তোমরা শিক্ষা গ্রহণ কর।” (সূরা নাহ্‌ল ৯০ আয়াত)

কঠোর শাসক সম্পর্কে হাদিস: নেতৃত্বে দয়া ও সতর্কতা

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ৫/৬৬২

وَعَن عَائِذِ بنِ عَمرٍو رضي الله عنه: أَنَّهُ دَخَلَ عَلَى عُبَيْدِ اللهِ بنِ زِيَادٍ، فَقَالَ لَهُ: أيْ بُنَيَّ، إنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ ﷺ، يَقُولُ: « إنَّ شَرَّ الرِّعَاءِ الحُطَمَةُ» فإيَاكَ أن تَكُونَ مِنْهُمْ. متفقٌ عَلَيْهِ

আয়িয ইবনু আমর (রাঃ) হতে বর্ণিতঃ

’আয়েয ইবনে ’আমর (রাঃ) উবাইদুল্লাহ ইবনে যিয়াদের নিকট গেলেন। অতঃপর তিনি তাকে বললেন, ’হে বৎস! আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, ’’নিশ্চয় নিকৃষ্টতম শাসক সে, যে প্রজাদের ব্যাপারে কঠোরতা অবলম্বন করে।’’ সুতরাং তুমি তাদের দলভুক্ত হওয়া থেকে দূরে থাকো।’ (বুখারী ও মুসলিম) [১]

মুসলিম ১৮৩০, আহমাদ ২০১১৪

রিয়াদুস সালেহীন হাদিস ৫/৬৬২-এর সারসংক্ষেপ

এই হাদিসে ’আয়েয ইবনে ’আমর (রাঃ) একজন শাসককে সরাসরি সতর্ক করেন। তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কথা শুনিয়েছেন যে, নিকৃষ্টতম শাসক সে, যে প্রজাদের ব্যাপারে কঠোরতা করে। এখানে মূল বিষয় হলো শাসকের আচরণ। একজন নেতা বা দায়িত্বশীল ব্যক্তি যদি মানুষের ওপর অযথা কঠোরতা দেখায়, মানুষের প্রয়োজন ও দুর্বলতা বুঝতে না চায়, তাহলে সে নিন্দনীয় পথে চলে। হাদিসটি শুধু রাষ্ট্রশাসকের জন্য নয়; যার হাতে দায়িত্ব আছে, তার জন্যও বড় শিক্ষা। পরিবার, প্রতিষ্ঠান বা সমাজ—যেখানেই নেতৃত্ব থাকে, সেখানে নরম মন, ন্যায় এবং মানুষের কষ্ট বোঝা জরুরি। এই হাদিসে কঠোর শাসকের ভয়াবহতা খুব সংক্ষিপ্ত ভাষায় পরিষ্কার করা হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • প্রজাদের প্রতি কঠোর আচরণ নিকৃষ্ট শাসকের লক্ষণ হিসেবে এসেছে।
  • নেতৃত্ব মানে মানুষের ওপর চাপ সৃষ্টি করা নয়, দায়িত্বশীল হওয়া।
  • শাসকের জন্য দয়া ও নরম আচরণ গুরুত্বপূর্ণ শিক্ষা।
  • ক্ষমতা থাকলে নিজেকে কঠোরতার পথ থেকে বাঁচিয়ে রাখা দরকার।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন