২/৯۸. অধ্যায়ঃ
ঈদের নামায পড়তে, রোগী দেখতে, হজ্জ, জিহাদ বা জানাযা ইত্যাদিতে যেতে এক পথে যাওয়া এবং অন্য পথে ফিরে আসা মুস্তাহাব; যাতে ইবাদতের জায়গা বেশী হয়
রিয়াদুস সলেহিন : ১/৭২৩
রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ১/৭২৩
عَن جَابِرٍ رضي الله عنه، قَالَ: كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا كَانَ يَومُ عيدٍ خَالَفَ الطَّريقَ . رواه البخاري
জাবের (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) ঈদের দিনে রাস্তা পরিবর্তন করতেন। (বুখারী)[১]* রাস্তা পরিবর্তনের মানে হচ্ছে যে, এক রাস্তায় যেতেন আর অন্য রাস্তায় ফিরতেন।
সহীহুল বুখারী ৯৮৬
