৪/১২২. অধ্যায়ঃ
রেশমের কাপড় পরা, তার উপরে বসা বা হেলান দেওয়া পুরুষদের জন্য অবৈধ, মহিলাদের জন্য বৈধ
রিয়াদুস সলেহিন : ৩/৮১০
রিয়াদুস সলেহিনহাদিস নম্বর ৩/৮১০
وَعَنْ أَنَسٍ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم: « مَنْ لَبِسَ الحَرِيرَ في الدُّنْيَا لَمْ يَلْبَسْهُ في الآخِرَةِ . متفقٌ عَلَيْهِ
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূল (ﷺ) বলেছেন, ’’দুনিয়াতে যে রেশমী কাপড় পরবে, আখেরাতে সে তা পরতে পাবে না।’’ (বুখারী ও মুসলিম) [১]
সহীহুল বুখারী ৫৮৩২, মুসলিম ২০৭৩, ইবনু মাজাহ ৩৫৮৮, আহমাদ ১১৫৭৪, ১৩৫৮০
