৪/১২৫. অধ্যায়ঃ
রিয়াদুস সালেহীন হাদিস ১/৮১৭ - নতুন কাপড় পরার দোয়া
নতুন কাপড় বা জুতা ইত্যাদি পরার সময় কী বলতে হয়?
নতুন কাপড় পরার দোয়া: কৃতজ্ঞতা ও কল্যাণ প্রার্থনা
রিয়াদুস সালেহীন : ১/৮১৭
রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ১/৮১৭
عَن أَبي سَعِيدٍ الخُدْرِيِّ رضي الله عنه، قَالَ: كَانَ رَسُولُ اللهِ ﷺ ﷺ إِذَا اسْتَجَدَّ ثَوباً سَمَّاهُ بِاسْمِهِ - عِمَامَةً، أَوْ قَميصاً، أَوْ رِدَاءً- يَقُولُ: اَللهم لَكَ الْحَمْدُ أَنْتَ كَسَوْتَنِيهِ، أَسْأَلكَ خَيْرَهُ وَخَيْرَ مَا صُنِعَ لَهُ، وَأَعوذُ بِكَ مِنْ شَرِّهِ وَشَرِّ مَا صُنِعَ لَهُ». رواه أَبُو داود والترمذي، وقال: حديث حسن
আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন নতুন কাপড় পরতেন, তখন পাগড়ি, জামা কিংবা চাদর তার নাম নিয়ে এই দোয়া পড়তেন, ’আল্লাহুম্মা লাকাল হামদু আন্তা কাসাউতানীহ, আসআলুকা মিন খাইরিহী অখাইরি মা সুনি’আ লাহ, অ’আঊযু বিকা মিন শার্রিহি অশার্রি মা সুনি’আ লাহ।’ অর্থ- হে আল্লাহ তোমারই নিমিত্তে সমস্ত প্রশংসা, তুমি আমাকে এই (নতুন কাপড়) পরালে, আমি তোমার নিকট এর কল্যাণ এবং এ যার জন্য প্রস্তুত করা হয়েছে তার কল্যাণ প্রার্থনা করছি। আর এর অকল্যাণ এবং যার জন্য এ প্রস্তুত করা হয়েছে তার অকল্যাণ থেকে আমি তোমার নিকট আশ্রয় চাচ্ছি। (আবু দাউদ, তিরমিযী হাসান) [১]
তিরমিযী ১৭৬৭, আবূ দাউদ ৪০২০
অনুবাদের উৎস
- সংকলক:
- মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্-নাবাবী (রহ.)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
রিয়াদুস সালেহীন হাদিস ১/৮১৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে নতুন কাপড় পরার সুন্দর সুন্নাহ এসেছে। আবূ সাঈদ খুদরী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم যখন নতুন কাপড় পরতেন, তখন সেটির নাম বলতেন—যেমন পাগড়ী, জামা বা চাদর। এরপর তিনি দোয়া করতেন: আল্লাহর প্রশংসা করতেন, কারণ আল্লাহই তাঁকে তা পরিয়েছেন। তারপর তিনি সেই কাপড়ের কল্যাণ এবং যে উদ্দেশ্যে তা তৈরি হয়েছে তার কল্যাণ চাইতেন। একই সঙ্গে সেই কাপড়ের অকল্যাণ এবং যে উদ্দেশ্যে তা তৈরি হয়েছে তার অকল্যাণ থেকে আশ্রয় চাইতেন। এই দোয়া শেখায়, নতুন জিনিস পেলে শুধু আনন্দ নয়, আল্লাহর শুকরিয়া এবং কল্যাণের প্রার্থনাও করা উচিত। পোশাকও আল্লাহর নেয়ামত, তাই তা দিয়ে ভালো কাজের আশা করা এবং মন্দ থেকে আশ্রয় চাওয়া মুমিনের সুন্দর অভ্যাস।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নতুন কাপড় পরলে আল্লাহর প্রশংসা করা উচিত।
- পোশাকের কল্যাণ আল্লাহর কাছে চাইতে হয়।
- পোশাকের অকল্যাণ থেকেও আল্লাহর আশ্রয় চাওয়া হয়।
- নতুন নেয়ামত পেলে কৃতজ্ঞতার দোয়া করা সুন্দর আমল।
