৫/১২৭. অধ্যায়ঃ

রিয়াদুস সালেহীন হাদিস ১/৮১৮ - ঘুমানোর দোয়া ও ডান পাশে শোয়া

ঘুমানো, শোয়া, বসা, বৈঠক, সাথী এবং স্বপ্ন সংক্রান্ত আদব কায়দা - শয়নকালে যা বলতে হয়

ঘুমানোর আগে ডান পাশে শোয়া ও আত্মসমর্পণের দোয়া

রিয়াদুস সালেহীনহাদিস নম্বর ১/৮১৮

عَنِ البَراءِ بنِ عَازِبٍ رَضِيَ اللهُ عَنهُمَا، قَالَ: كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم ﷺ إِذَا أَوَى إِلَى فِرَاشِهِ نَامَ عَلَى شِقِّهِ الأَيْمَنِ، ثُمَّ قَالَ: اَللهم أسْلَمْتُ نَفسِي إلَيْكَ، وَوَجَّهْتُ وَجْهِي إلَيْكَ، وَفَوَّضْتُ أمْرِي إلَيْكَ، وَألْجَأتُ ظَهْرِي إلَيْك، رَغْبَةً وَرَهْبَةً إلَيْكَ، لاَ مَلْجَأ وَلاَ مَنْجا مِنْكَ إِلاَّ إلَيكَ، آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أنْزَلْتَ، وَنَبِيِّكَ الَّذِي أرْسَلْتَ.رواه البخاري بهذا اللفظ في كتاب الأدب من صحيحه

বারা’ ইবনে আযেব (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন শয্যাগ্রহণ করতেন, তখন ডান পার্শ্বে শয়ন করতেন এবং এই দোয়া পড়তেনঃ- ’আল্লা-হুম্মা আসলামতু নাফসী ইলাইকা অ অজ্জাহতু অজহিয়া ইলাইক, অফাউওয়াদ্বতু আমরী ইলাইক, অ আলজা’তু যাহরী ইলাইক, রাগ্বাতাঁঊ অরাহবাতান্ ইলাইক্, লা মাল্জাআ অলা মান্জা মিনকা ইল্লা ইলাইক, আ-মানতু বিকিতা-বিকাল্লাযী আনযালতা অ নাবিয়্যিকাল্লাযী আরসাল্ত্।’অর্থ- হে আল্লাহ! আমি আমার প্রাণ তোমার প্রতি সমর্পণ করেছি, আমার মুখমণ্ডল তোমার প্রতি ফিরিয়েছি, আমার সকল কর্মের দায়িত্ব তোমাকে সোপর্দ করেছি, আমার পিঠকে তোমার দিকে লাগিয়েছি (তোমার উপরেই সকল ভরসা রেখেছি), এসব কিছু তোমার সওয়াবের আশায় ও তোমার আযাবের ভয়ে করেছি। তোমার নিকট ছাড়া তোমার আযাব থেকে বাঁচতে কোন আশ্রয়স্থল নেই। তুমি যে কিতাব অবতীর্ণ করেছ তার উপর এবং তুমি যে নবী প্রেরণ করেছ তার উপর ঈমান এনেছি।(বুখারী এই শব্দমালায়, আদব অধ্যায়)[১]

সহীহুল বুখারী ২৪৭, ৬৩১১, ৬৩১৩, ৬৩২৫, ৭৪৮৮, মুসলিম ২৭১০, তিরমিযী ২৩৯৪, ৩৫৭৪, আবূ দাউদ ৫০৪৬, ইবনু মাজাহ ৩৮৭৬, আহমাদ ১৮০৪৪, ১৮০৮৯, ১৮১১৪, ১৮১৪৩, ১৮১৭৭, ১৮২০৫, দারেমী ২৬৮৩

রিয়াদুস সালেহীন হাদিস ১/৮১৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর ঘুমানোর একটি আমল বর্ণিত হয়েছে। তিনি শয্যাগ্রহণ করলে ডান পার্শ্বে শয়ন করতেন এবং একটি গভীর দোয়া পড়তেন। দোয়ায় আল্লাহর কাছে নিজ প্রাণ সমর্পণ, মুখমণ্ডল তাঁর দিকে ফিরানো, নিজের কাজের দায়িত্ব তাঁর কাছে সোপর্দ করা এবং তাঁর উপর ভরসা করার কথা আছে। এতে আল্লাহর সওয়াবের আশা ও শাস্তির ভয়—দুই অনুভূতিই প্রকাশ পেয়েছে। দোয়ার শেষ অংশে বলা হয়েছে, আল্লাহর আযাব থেকে বাঁচার আশ্রয় আল্লাহ ছাড়া আর কোথাও নেই। একই সঙ্গে আল্লাহর কিতাব ও প্রেরিত নবীর প্রতি ঈমানের ঘোষণা আছে। এই হাদিস আমাদের শেখায়, ঘুম শুধু বিশ্রাম নয়; দিনের শেষে আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়ার সময়ও।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ঘুমানোর সময় ডান পাশে শোয়া এই বর্ণনায় এসেছে।
  • ঘুমের আগে আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়া উচিত।
  • আল্লাহর কাছে আশা ও ভয়—দুই অনুভূতি থাকা দরকার।
  • কিতাব ও নবীর প্রতি ঈমানের ঘোষণা দোয়ায় এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন